শিরোনাম:
●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   শ্রমিক বাঁচতে না পারলে উৎপাদনশীলতা কমে যাবে, জাতীয় অর্থনীতির রুগ্নদশা কাটানো যাবেনা ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ৮ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » নান্দাইলের অগ্নিপুরুষ বিপ্লবী সুরেন্দ্র মোহন ঘোষ মধু ঘোষের ৪৬ তম মৃত্যুবার্ষিকী
প্রথম পাতা » ছবি গ্যালারী » নান্দাইলের অগ্নিপুরুষ বিপ্লবী সুরেন্দ্র মোহন ঘোষ মধু ঘোষের ৪৬ তম মৃত্যুবার্ষিকী
৬১৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ৮ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নান্দাইলের অগ্নিপুরুষ বিপ্লবী সুরেন্দ্র মোহন ঘোষ মধু ঘোষের ৪৬ তম মৃত্যুবার্ষিকী

ছবি : সংবাদ সংক্রান্ত মো. আজিজুর রহমান ভূঁঞা বাবুল,ময়মনসিংহ প্রতিনিধি  :: আজ ৭ সেপ্টেম্বর নান্দাইলের অগ্নিপুরুষ বিপ্লবী সুরেন্দ্র মোহন ঘোষ মধু ঘোষের ৪৬ তম মৃত্যুবার্ষিকী।সংগ্রামী রাজণীতিবিদ ও যুগান্তর দলের অন্যতম কান্ডারি সুরেন্দ্র মোহন ঘোষ মধু ঘোষ ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব ও যুগান্তর দলের অন্যতম পুরোধা। তিনি ছিলেন ভারতের লোকসভা ও রাজ্যসভার সদস্য। তিনি হেমেন্দ্রকেশোর আচার্য চৌধুরীর প্রতিষ্ঠিত ময়মনসিংহের সাধনা সমিতির সদস্য ছিলেন। তাঁর বিপ্লবী বন্ধু মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী তাঁরই দিল্লীর বাড়িতে ১৯৭০ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বৃটিশ ভারতের বৃহত্তর ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া গ্রামে ১৮৯৩ সালের ২২ এপ্রিল এক স¤্রান্ত হিন্দু পরিবারে জন্ম গ্রহন করেন তিনি।তাঁর বাবার নাম কামিনী মোহন ঘোষ।তিনি ১৪ বছর বয়সে স্বদেশী আন্দোলনে যোগ দেন।ময়মনসিংহ জেলা শহরের মৃত্যুঞ্জয় স্কুল ও আনন্দ মোহন কলেজে পড়াশোনা করেন। প্রথম বার্ষিক শ্রেণিতে পড়ার সময় বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে এক বছর কারদন্ড ভোগ করেন।সেই থেকে ১৯৪৫ সাল পর্যন্ত
বিভিন্ন সময়ে দীর্ঘ প্রায় ২৪ বছর ব্রিটিশ রাজের কারাদন্ড ভোগ করেন এবং মোট ৯৬ দিন জেলে অনশন করেন ।তিনি ‘মধু ঘোষ’ অর্থাৎ ‘মধুদা’ নামেই সমধিক পরিচিত ছিলেন।

১৯০৭ সাল থেকে ১৯৩৮ সাল পরবর্তী যুগান্তর দল বিলুপ্ত হয়ে যাওয়া পর্যন্ত তিনি দলের বিশিষ্ট কর্মী ও নেতা হিসেবে যুক্ত ছিলেন।১৯২৩ সাল থেকে ১৯২৯ সাল পর্যন্ত দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের স্বরাজ দলে তাঁর বিশেষ ভূমিকা ছিল। ১৯২০ সালে জাতীয় কংগ্রেসে যোগ দিয়ে আমৃত্যু তার সঙ্গে যুক্ত ছিলেন।

অসহযোগ আন্দোলনে তার যুগান্তর দল গান্ধীজির নেতৃত্ব মেনে নিলেও তিনি বা তার দল অহিংসাকে নীতি হিসেবে গ্রহণ করেনি। ১৯২৮ সালে কলকাতা ঐতিহাসিক কংগ্রেস অধিবেশনে নেতৃত্বের স্বাক্ষর রাখেন এই বিপ্লবী। অবিভক্ত বাংলায় ত্রিশের দশকে যতীন্দ্র মোহন সেনগুপ্ত ও সুভাষচন্দ্র ্র বসুর নেতৃত্বের বিরোধ দেখা দিলে তিনি তাঁর দল নিয়ে সুভাষচন্দ্র বসুর পাশে এসে দাঁড়ান।

ত্রিপুরা কংগ্রেসের আগ পর্যন্ত তার সঙ্গে সুভাষচন্দ্র ও শরৎচন্দ্র বসুর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিপ্লবের পথে যারা তার অগ্রজপ্রতিম ছিলেন তাদের মধ্যে যতীন্দ্র্রনাথ মুখোপাধ্যায় ও ডা. যাদুগোপাল মুখোপাধ্যায়ের নাম উল্লেখযোগ্য। তাঁর কারাসঙ্গীদের মধ্যে ছিলেন বিপ্লবী সূর্য সেন এবং মান্দালয় জেলে নেতাজী সুভাষচন্দ্র।

সুরেন্দ্র্রমোহন ঘোষ ১৯৩৯ সাল বঙ্গীয় প্রাদেশিক কমিটির অ্যাডহক কমিটির সভাপতি হন।দীর্ঘদিন তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৪৬ সালে কন্সটিটুয়েন্ট এসেম্বলির সদস্য নির্বাচিত হয়ে ভারতবর্ষের ভাবী শাসনতন্ত্র তৈরির কাজে আত্মনিয়োগ করেন। ১৯৫০-১৯৫২ সারে অস্থায়ী পার্লামেন্টের সদস্য এবং এবং ভারতীয় লোক সভার সদস্য হন।১৯৫৬ ও ১৯৬২ সালে রাজ্যসভার সদস্য এবং ১৯৬২ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত পার্লামেন্টে কংগ্রেস দলের ডিপুটি লিডার হিসেবে দায়িত্ব পালন করেন।নান্দাইলের মাটিতে জন্ম নেয়া এই অগ্নিপুরুষ নিজ অঞ্চলের চেয়ে ভারতবর্ষে ব্যাপক খ্যাতিলাভ করেন। আজীবন বিপ্লবী সুরেন্দ্র মোহন ঘোষ মধু ঘোষ ১৯৭৬ সালের ৭ সেপ্টেম্বর বাধ্যক্যজনিত সমস্যায় ভারতের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।





ছবি গ্যালারী এর আরও খবর

নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা
হামে  শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের  বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন

আর্কাইভ