বৃহস্পতিবার ● ৮ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসি সাত হাজার কোটি টাকা ব্যয় করে বিতর্কিত ইভিএম কেনার উদ্যোগ জাতীয় অপচয় : সাইফুল হক
ইসি সাত হাজার কোটি টাকা ব্যয় করে বিতর্কিত ইভিএম কেনার উদ্যোগ জাতীয় অপচয় : সাইফুল হক
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন কর্তৃক সাত হাজার কোটি টাকা ব্যয় করে ইভিএম কেনার উদ্যোগে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন সাত হাজার কোটি টাকার এই উদ্যোগ হবে বিরাট জাতীয় অপচয়। পুরো উদ্যোগে কারা কতটা কমিশন নেবে তা নিয়েও প্রশ্ন আছে।
তিনি বলেন, সকল বিরোধী দলের আপত্তি ও অনাস্থার কারণে ইভিএম পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কোন সম্ভাবনা নেই।প্রধান নির্বাচন কমিশনার নিজেই বলেছেন যে অধিকাংশ রাজনৈতিক দলের ইভিএম এর উপর কোন আস্থা নেই।
তিনি বলেন, এই পরিস্থিতিতে ইভিএম কেনার এই উদ্যোগ নির্বাচন কমিশনকে কেবল আরও বিতর্কিত করবে এবং জনমনে এই ধারণা পাকাপোক্ত করবে যে সরকার ও সরকারি দলের নীলনকশা বাস্তবায়নের জন্যই নির্বাচন কমিশনের এই উদ্যোগ।
তিনি বলেন, এমনিতেই নির্বাচন , বিদ্যমান নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশনের প্রতি দেশের মানুষের কোন আস্থা - বিশ্বাস নেই।তার উপর নির্বাচন কমিশনের ইভিএম এর এই বিতর্কিত উদ্যোগ নির্বাচনকেন্দ্রীক রাজনৈতিক সংকট কেবল আরও প্রকট করবে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, সংরক্ষণ ও মনযোগের অভাবে ইতিমধ্যে ৩০ শতাংশ ইভিএম অকেজো হয়ে গেছে।আরও অনেকগুলো অকেজো হবার পথে।বিদ্যমান ইভিএম এর মধ্যে ১৩ হাজার ২৪০টি ইভিএম কন্ট্রোল ইউনিট বিনষ্ট, সাত হাজার কন্ট্রোল ইউনিটের খবরই নেই। বেশ কিছু ইভিএম এর যন্ত্রাংশ হারিয়ে গেছে,আবার চুরিও হয়েছে। এরকম পরিস্থিতিতে নতুন করে ইভিএম কেনার উদ্যোগ যে পুরোপুরি উদ্দেশ্যপ্রনোদিত তা নিয়ে কোন সন্দেহ নেই।
তিনি অনতিবিলম্বে ইভিএম কেনার উদ্যোগ পরিহার করে ভেংগে পড়া নির্বাচন ব্যবস্থার প্রতি জনআস্থা ফিরিয়ে আনতে মনোযোগী হতে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে 