বুধবার ● ২৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » সাজেক ঝর্ণায় আটকে পড়া পর্যটক ৯৯৯ এর ফোন পেয়ে উদ্ধার
সাজেক ঝর্ণায় আটকে পড়া পর্যটক ৯৯৯ এর ফোন পেয়ে উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি-রাঙামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেকে ঝর্ণা দেখেতে এসে অসুস্থ হয়ে আটকে পড়া পর্যটককে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ২৩ আগষ্ট বিকেলের দিকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাজধানী ঢাকা থেকে বেড়াতে আসা ৭জনের একটি পর্যটক দল মঙ্গলবার সকালে সাজেক ভ্যালীর সিকাম তৈসা ঝর্ণার সৌন্দর্য্য উপভোগ করতে সাজেকের পাহাড় থেকে ২হাজার ২’শ ফিট নিচে চলে যায়। একপর্যায়ে পর্যটক মো. শারজিল আহমেদ খান (৩৩) হঠাৎ অসুস্থ হয়ে আটকা পড়েন। তাকে উদ্ধারে সঙ্গীরা প্রাণপ্রণ চেষ্টা করে ব্যর্থ হয়।
পরে তাদের এক সদস্য জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল দিলে রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন এর নির্দেশে একদল পুলিশ সদস্য আটকে পড়া পর্যটককে উদ্ধার করে বাঁশের মাচাঙে তুলে কাঁধে করে সাজেকের প্যারাগণ রিসোর্টে নিয়ে আসে।
সাজেক ভ্যালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইসি এসআই মো. মুশফিক বলেন, পর্যটক আটকা পড়া ঝর্ণার কাছাকাছি কোন মানুষের বসবাস নেই। এসপি স্যারের নির্দেশে আমরা সাজেক ভ্যালী পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনা স্থলে আটকে পড়া পর্যটককে উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হয়েছি।




প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত 