শিরোনাম:
●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ১৭ আগস্ট ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে স্কুলের অনিয়ম তদন্তকারী অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে স্কুলের অনিয়ম তদন্তকারী অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
৪০৫ বার পঠিত
বুধবার ● ১৭ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে স্কুলের অনিয়ম তদন্তকারী অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী’র বিরুদ্ধে আর্থিক অনিয়ম,অফিসকক্ষে জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি না রাখা,নিয়মিত স্কুলে না আসা, স্কুলের ইট, রড বিক্রি,আসবাবপত্র ক্রয় ও সার্টিফিকেট বাণিজ্যসহ নানান অভিযোগে অভিযুক্ত করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দের পক্ষে মোঃ মকলিছ মিয়া একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ তদন্তের জন্য উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলামকে দায়িত্ব প্রদান করেন জেলা শিক্ষা অফিসার । তদন্তকারী কর্মকর্তা উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম বিগত ১ লা আগষ্ট সোসবার তদন্ত করতে উক্ত বিদ্যালয়ে যান । গ্রামবাসীদের সাথে কথা বলে জানা যায় তদন্তকারী কর্মকর্তা তদন্তের যথাযথ নিয়ম অনুসরণ না করে অভিযোগ ভিত্তিক স্বাক্ষ্য প্রমাণাদি না নিয়েই একটি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তাড়াহুড়া করে তদন্ত কার্যক্রম শেষ করতে চেষ্টা করেন। গ্রামবাসীর পক্ষে ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ বাবলু আহমেদ তদন্তকারী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলেন সুষ্ঠু তদন্তের স্বার্থে ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত আমাদের বিদ্যালয়ের সরকারি বরাদ্দের হিসাব,ব্যয় ভাউচার,ম্যানেজিং কমিটির রেজুলেশন খাতা দেখার প্রয়োজন আছে। সরকারি বরাদ্দের বিপরীতে যে ব্যয় ভাউচার সাবমিট করা হয়েছে তাতে উল্লেখিত জিনিসপত্র বাস্তবে আদৌ আমাদের বিদ্যালয়ে আছে কি না,উল্লেখিত দ্রব্যমূল্যের সাথে বাজার দরের মিল আছে কিনা তা যাচাই করার প্রয়োজন রয়েছে। ম্যানেজিং কমিটির রেজুলেশন খাতায় ও ব্যয় ভাউচারে সভাপতির স্বাক্ষর জাল করা হয়েছে বলেও তারা অভিযোগ তুলেন । এছাড়া অফিসকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি কেন রাখা হয়নি তার তদন্ত রিপোর্ট সরবরাহ করার জন্য তদন্তকারী কর্মকর্তার দৃষ্টি আর্কষন করেন । অভিযোগকারী গ্রামবাসী জানান, উপরোক্ত বিষয়গুলোর ব্যাপারে তদন্তকারী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও তিনি এ ব্যাপারে কোনো সদুত্তর দেননি এবং যথাযথ পদক্ষেপ না নিয়েই চলে আসনে । তদন্তকারী কর্মকর্তাকে প্রায়ই সন্ধ্যার পরে নবীগঞ্জ বাজারে রাজা কমপ্লেক্সে অবস্থিত অভিযুক্ত ঐ প্রধান শিক্ষকের দোকানে বসে সলা পরামর্শ করতে দেখা যায় বলে জানান গ্রামবাসী । অভিযোগকারী গ্রামবাসী আরো জানান,অভিযোগের ব্যাপারে তাদের বক্তব্য না নিয়েই তাড়াহুড়ো করে অর্থের বিনিময়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের পক্ষাবলম্বন করে তদন্তকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট মনগড়া রিপোর্ট প্রদান করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানাগেছে । যারফলে তদন্তকারী কর্মকর্তার তদন্তের বিষয়ে নিরপেক্ষতা নিয়ে এলাকাবাসীর সধ্যে সংশয় দেখা দিয়েছে। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি প্রধান শিক্ষকের আর্থিক অনিয়মের বিষয়টি এড়িয়ে গিয়ে বিভিন্ন বিষয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে গ্রামবাসীর অভিযোগ রয়েছে যা পুনরায় তদন্তক্রমে ব্যবস্থা নেওয়া হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি

আর্কাইভ