শিরোনাম:
●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ১৭ আগস্ট ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষিকা মৌসুমী সুভায়ন খীসার স্ত্রী হিসেবে স্বীকৃতি পাচ্ছেন না
প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষিকা মৌসুমী সুভায়ন খীসার স্ত্রী হিসেবে স্বীকৃতি পাচ্ছেন না
৩৭৯ বার পঠিত
বুধবার ● ১৭ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষিকা মৌসুমী সুভায়ন খীসার স্ত্রী হিসেবে স্বীকৃতি পাচ্ছেন না

ছবি : সংবাদ সংক্রান্ত খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেধড়ক চড়-থাপ্পড় ও কিল-ঘুষিতে আহত হয়েছেন।
গত মঙ্গলবার ১৬ আগস্ট বেলা ১২টার দিকে সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ঘটে যাওয়া নাটকীয় ঘটনাটি ঘটে।
ঘটনার পরপরই আহত শিক্ষিকাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষিকা মৌসুমী ত্রিপুরা (৪৪) ক্ষুদে গানরাজ খ্যাত কন্ঠশিল্পী পায়েল ত্রিপুরার মা। খাগড়াছড়ি সদরের মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তিনি।
আর এই শিক্ষিকাকে পেটানোর দায়ে অভিযুক্ত সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নাম সুভায়ন খীসা। বর্তমানে তিনি খাগড়াছড়ি সদর উপজেলায় কর্মরত আছেন।
শিক্ষিকা মৌসুমী ত্রিপুরার দাবী-সহকারী শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসা তার স্বামী। তবে স্ত্রী হিসেবে স্বীকৃতি পাচ্ছেন না তিনি। বিয়ে করেও এখন তা অস্বীকার করছেন।
তিনি বলেন, তার কর্মরত বিদ্যালয়ের গেইটটি দীর্ঘদিন ধরেই ভাঙা রয়েছে। আর এই ভাঙা গেইট মেরামতের আবেদন নিয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসার কার্যালয়ে যান তিনি। দীর্ঘ সময় ধরে তার অফিস কক্ষে বসে থাকলেও এ বিষয়ে কোনো কর্ণপাত করেননি সুভায়ন খীসা। পরে বিষয়টি নিয়ে কথা বলার জন্য শিক্ষা কর্মকর্তার হাত ধরে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন শিক্ষিকা মৌসুমী ত্রিপুরা। হাত ধরার সাথে সাথেই ক্ষুদ্ধ হয়ে মৌসুমী ত্রিপুরাকে বেধড়ক চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারতে শুরু করেন সুভায়ন খীসা। পরে শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীরা তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মিথিলা বড়ুয়া বলেন, মৌসুমী ত্রিপুরার বা চোখের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। সেখানে দুটি সেলাই দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসা বলেন, মৌসুমী ত্রিপুরা আমার অফিসের ভেতরে ঢুকে আমার গায়ে এসে পড়ছিলো। এ সময় তাকে অপেশাদার আচরণ করতে নিষেধ করলেও সে তা শোনেনি। পরে বাকবিতন্ডার এক পর্যায়ে ধাক্কাধাক্কিতে দরজায় আঘাত পায় সে।
এদিকে বিয়ের প্রসঙ্গে মৌসুমী ত্রিপুরা বলেন, গত বছরের ২৫সেপ্টেম্বর নোটারী পাবলিকের সহায়তায় আদালতে বিয়ে করি আমরা। অথচ এখন আমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না তিনি। অজুহাত দিচ্ছেন, আমার জাতীয় পরিচয়পত্র নাকি ভুয়া। গতকালও এ নিয়ে আমাকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন তিনি।
অন্যদিকে, মৌসুমী ত্রিপুরা তাকে নিজের স্বামী দাবি করলেও বিষয়টি প্রত্যাখ্যান করেছেন সুভায়ন খীসা।
এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





ছবি গ্যালারী এর আরও খবর

স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান :  পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা
ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন

আর্কাইভ