সোমবার ● ১৫ আগস্ট ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঘোড়াঘাটে মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতিবাদ সভা
ঘোড়াঘাটে মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতিবাদ সভা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: গণভবন ও বঙ্গভবন দখলের হুমকির প্রতিবাদ ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর-কে গ্রেপ্তারের দাবীতে দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার রানীগঞ্জে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঘোড়াঘাট উপজেলা শাখার আয়োজনে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি সুমন প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল সওদাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি তহিবুর রহমান সরকার, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঘোড়াঘাট উপজেলা শাখার সহ-সভাপতি ইয়াদ আলী নাহিদ, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি বায়েজিদ আহমেদ কাবা, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলাদেশ গণ অধিকার পরিষদ নাম দিয়ে রেজা কিবরিয়া ও নুরুল ইসলাম দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছে।
বক্তারা গণভবন ও বঙ্গভবন দখলের হুমকি দিয়ে নুরুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়ে তাকে গ্রেপ্তারের দাবী জানান।
এ সময় মানববন্ধনে উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি সানোয়ার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, পৌর কমিটির সভাপতি মামুনুর রশিদ, ঘোড়াঘাট ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সিংড়া ইউনিয়ন কমিটির সভাপতি রুবেল প্রধান ও সাধারণ সম্পাদক কবির উপস্থিত ছিলেন।




প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন 