শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ১১ আগস্ট ২০২২
প্রথম পাতা » অর্থনীতি » জ্বালানি তেল ডিজেল ৮৩, পেট্রোল ৯৪ এবং অকটেন ৯৪ টাকা নির্ধারণ করার দাবি
প্রথম পাতা » অর্থনীতি » জ্বালানি তেল ডিজেল ৮৩, পেট্রোল ৯৪ এবং অকটেন ৯৪ টাকা নির্ধারণ করার দাবি
৪৭৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ১১ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জ্বালানি তেল ডিজেল ৮৩, পেট্রোল ৯৪ এবং অকটেন ৯৪ টাকা নির্ধারণ করার দাবি

ছবি : সংবাদ সংক্রান্ত সকরোনা-লকডাউন, বন্যা, ডলারের মূল্যবৃদ্ধির কারণে এমনিতেই দেশের অর্থনীতি ভালো নেই। সব কিছুর দাম বাড়তি। গরীবরা ঠিক মত খেতে পায় না, মধ্যবিত্তরা খাবার কম খায়। সংসার চালাতে মা তার সন্তানকে বিক্রি করে, বাবা কিডনী বিক্রি করে মেয়ের বিয়ে দেয়। ঋণের চাপে আত্মহত্যার ঘটনাও ঘটছে দেশে। মূল্যস্ফিতিতে দেশের প্রতিটি জনগণ দিশেহারা। কিন্তু এর মধ্যে হঠাৎ করে মড়ার উপর খাড়ার ঘা’র মত খবর অতি উচ্চ হারে বৃদ্ধি করা হলো জ্বালানি তেলের মূল্য। নতুন দামে ডিজেল ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা, পেট্রোল ১৩০ টাকা করা হলো। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয়ের কথা বলা হয়েও এই মূল্য প্রকৃতমূল্য নয়, সরকারের নানা প্রকার শুল্ক ও কর সহকারে মূল্য। এই মুল্যের মধ্যে শুল্ক ১০%, ভ্যাট ১৫%, অগ্রীম আয়কর ৫%, অগ্রীম ভ্যাট ৫% সহ মোট শতকরা ৩৭% হচ্ছে সরকারী শুল্ক ও কর। এ যেন রাষ্ট্রীয় উদ্যোগে এক বিরাট লাভজনক ব্যবসা।

ডিজেল: প্রকৃত মূল্য ৮৩ টাকা + শুল্ক ও কর ৩১ টাকা = নতুন মূল্য ১১৪ টাকা
পেট্রোল: প্রকৃত মূল্য ৯৪ টাকা + শুল্ক ও কর ৩৬ টাকা = নতুন মূল্য ১৩০ টাকা
অকটেন: প্রকৃত মূল্য ৯৮ টাকা + শুল্ক ও কর ৩৭ টাকা = নতুন মূল্য ১৩৫ টাকা

জ্বালানি তেলের এ অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে ব্যাপক হারে বেড়েছে পরিবহণ ভাড়া। আর যেহেতু পরিবহণের সাথে দৈনন্দিন সকল মৌলিক খাত জড়িত, তাই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ সকল জীবন ব্যয় কয়েকগুন বৃদ্ধি পাচ্ছে, যা দেশের ৯৯% জনগণের জন্য সামাল দেয়া কোনভাবেই সম্ভব নয়। এভাবে মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে দেশের দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মৃত্যু ছাড়া আর কোন উপায় থাকবে না।

জনগণের জন্যই রাষ্ট্র, জনগণের জন্যই সরকার। সেই জনগণকে পেষণ করে রাষ্ট্র তার লাভজনক ব্যবসা অব্যাহত রাখতে পারে না। আজকে যদি কোন সাধারণ ব্যবসায়ী ১০০ টাকায় ৩৭ টাকা লাভ করতো, তবে সেটাকে অতি উচ্চ লাভ হিসেবে দেখা হতো। ম্যাজিস্ট্রেট ঐ ব্যবসায়ীর ব্যবসা সিলগালা করতো, পুলিশ তাকে গ্রেফতার করতো। একজন সাধারণ ব্যবসায়ীর ১০০ টাকায় ৩৭ টাকা লভ্যাংশকে যদি অনৈতিক হিসেবে দেখা হয়, তবে রাষ্ট্র কিভাবে কোটি কোটি জনগণের থেকে ৩৭% লাভে ব্যবসা করে ? এ ব্যবসা চলতে থাকলে দেশে দুর্ভিক্ষ সুনিশ্চিত, যেখানে কোটি কোটি দরিদ্র ও মধ্যবিত্তের মৃত্যু অবধারিত।

তাই দেশের দরিদ্র ও মধ্যবিত্তকে মৃত্যুর হাত থেকে রক্ষার একমাত্র উপায় হলো- জাতীয় রাজস্ব বোর্ডকে এ অতি লাভজনক ব্যবসা থেকে সরে আসা। জ্বালানি তেল থেকে ৩৭% খাজনা সদৃশ্য আয়কর ও শুল্ক বাদ দেয়া। সরকার অনেক পণ্যের থেকে শুল্ক বা কর মওকুফ করে। তাহলে জ্বালানি তেলের মত জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থেকে জোরজবরদস্তি করে ৩৭% শুল্ক ও কর নিতে হবে ?

বর্তমান পরিস্থিতিতে তাই আমাদের গরীর ও মধ্যবিত্ত’র বাঁচা-মরার দাবী হলো, জ্বালানি তেল শতভাগ কর ও শুল্কমুক্ত করে প্রকৃত মূল্য হিসেবে ডিজেল ৮৩ টাকা, পেট্রোল ৯৪ টাকা এবং অকটেন ৯৪ টাকা নির্ধারণ করতে হবে।





অর্থনীতি এর আরও খবর

পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
চট্টগ্রামে অত্যাধুনিক উৎপাদন কারখানা নিয়ে গ্রাসহপার বিল্ডিং ম্যাটেরিয়ালস সম্প্রসারিত হলো চট্টগ্রামে অত্যাধুনিক উৎপাদন কারখানা নিয়ে গ্রাসহপার বিল্ডিং ম্যাটেরিয়ালস সম্প্রসারিত হলো
বাজেট স্বপ্নহীন যাত্রার নৈরাশ্যজনক বয়ান বাজেট স্বপ্নহীন যাত্রার নৈরাশ্যজনক বয়ান
মধ্যপাড়া পাথর খনি এক মাস বন্ধের পর উত্তোলন শুরু মধ্যপাড়া পাথর খনি এক মাস বন্ধের পর উত্তোলন শুরু
ঈশ্বরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত ঈশ্বরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত
ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং ভূষণছড়া বাজার শাখার উদ্বোধন ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং ভূষণছড়া বাজার শাখার উদ্বোধন
দোকান ব্যবসায়ীদের সমন্বয় মিটিংএ আলাউদ্দিন আহমেদ দোকান ব্যবসায়ীদের সমন্বয় মিটিংএ আলাউদ্দিন আহমেদ

আর্কাইভ