সোমবার ● ৪ জুলাই ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » ১ সপ্তাহের মধ্যে পানিতে ডুবে মিরসরাইয়ে ৩ শিশুর মৃত্যু
১ সপ্তাহের মধ্যে পানিতে ডুবে মিরসরাইয়ে ৩ শিশুর মৃত্যু
আকতার হোসেন, মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে এক সপ্তাহে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মাত্র এক সপ্তাহের মধ্যে পানিতে ডুবে নিহত হওয়া শিশুদের বয়স ১৩ মাস থেকে আড়াই বছরের মধ্যে।
প্রসঙ্গত, গত ২৭ জুন বিকেল চারটার দিকে উপজেলার ৪নং ধুম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোবারকঘোনা এলাকায় পানিতে ডুবে আরশি নামে আড়াই বছরের এক শিশু মারা যায়। সে ঐ এলাকার ফরায়েজী বাড়ির টিটু ফরায়েজীর দ্বিতীয় কন্যা সন্তান। এবং গত ২৮ জুন ১১নং মঘাদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কচুয়া গ্রামের আবুল কাশেম মেম্বার বাড়িতে পুকুরের পানিতে ডুবে মোঃ রুমেল মাহমুদ আলভি নামের দেড় বছর বয়সী এক শিশু মারা যায়। সে ঐ বাড়ির মোঃ মেজবাহ উদ্দিন রুবেলের একমাত্র পুত্র।
সর্বশেষ রবিবার (৩ জুলাই) দুপুরে ১৬নং সাহেরখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড দক্ষিণ মঘাদিয়া এলাকার আব্দুল শহীদের বাড়িতে পুকুরের পানিতে ডুবে ফাইজা আক্তার নামে ১৩ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ঐ বাড়ির আব্দুল গণির কন্যা।
পানিতে ডুবে নিহত হওয়া শিশুদের এলাকার ইউপি সদস্যরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং এই বর্ষা মৌসুমে শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখা ও সতর্ক থাকার অনুরোধ জানান।




সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 