সোমবার ● ৪ জুলাই ২০২২
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » সিলেটের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গাজী আতাউর রহমান
সিলেটের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গাজী আতাউর রহমান
মো. আবুল কাশেম, বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
আজ রবিবার (৩ জুলাই ) সকাল ১০টায় পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তার হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
এ দিকে, গত জুন মাসের মধ্যে বিশ্বনাথ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আসামী গ্রেফতার,নিয়মিত মামলা নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, নিয়মিত মামলার আসামী গ্রেফতার,গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনসহ, ও ভয়াবহ বন্যায় ভূমিকা পালন রাখায়, সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন গাজী আতাউর রহমানকে।
এব্যাপারে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, শ্রেষ্ঠত্বের এ অর্জন সমগ্র বিশ্বনাথবাসী। সবার সহযোগিতায় ভয়াবহ বন্যার পরিস্থিতি এখানকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। সকল কর্মকর্তা ও অন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই কৃতিত্ব আমার একার নয়। অত্র থানার সকল অফিসার ও ফোর্সদের সম্মিলিত প্রচেষ্টায় আমি এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছি।
এরপর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। বিভিন্ন অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এছাড়াও চুর-ডাকাত গ্রেফতারসহ চোরাইকৃত মালামাল উদ্ধারে ব্যাপক ভূমিকা রাখেন তিনি।
সিলেটের বিশ্বনাথ থানায় ২০২১ সালের ১০ মে যোগদান করেন ওসি গাজী আতাউর রহমান।




হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধার দাবি ওমেরা সিইও-র
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে : রাঙামাটিতে দীপেন দেওয়ান এমপি
পার্বতীপুরে কৃষি সমৃদ্ধি লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত
অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত 