রবিবার ● ২৬ জুলাই ২০২৬
প্রথম পাতা » ছবি গ্যালারী » কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরিষার তেলসহ বিভিন্ন পণ্যের নমুনা সংগ্রহ এবং জব্দকৃত পণ্য বিনষ্ট করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে কাপ্তাই নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তোফায়েল আহাম্মদ, কাপ্তাই থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারার আওতায় পরিচালিত এ অভিযানে দ্বীপ রেস্টুরেন্টকে ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া মেসার্স হাফিজ স্টোর থেকে সরিষার তেলসহ বিভিন্ন পণ্যের নমুনা সংগ্রহ করা হয়। অভিযানে জব্দ করা পণ্য পরবর্তীতে বিনষ্ট করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম ব্যবসায়ীদের দোকানে কোনো ধরনের মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় বা সংরক্ষণ না করার নির্দেশনা দেন। পাশাপাশি ক্রেতাদেরও পণ্য কেনার আগে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করে কেনাকাটা করার আহ্বান জানান। তিনি বলেন, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।




সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা 