শিরোনাম:
●   কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় ●   জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ●   রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ●   শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ●   ‘সাইফুল হক : যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   খাগড়াছড়িতে উল্টো রথযাত্রায় শেষ হলো ●   গত দুইবছর ধরে রাষ্ট্র বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের উল্টো দিকে হাটছে ●   ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান : জনভোগান্তি ●   সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমা স্পর্শ করলেও বন্যার ঝুঁকি নেই : পাউবো ●   ইউকে ম্যানেজমেন্ট কলেজ এর ১০ বছর পূর্তি উদযাপন ●   খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন ●   রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার ●   দাখিল পরীক্ষার ফল নিয়ে শঙ্কায় শিক্ষার্থীর আত্মহত্যা ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু ●   জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে ●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ২৬ জুলাই ২০২৬
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
৬ বার পঠিত
রবিবার ● ২৬ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: ‘জীবনেও বন্ধু, মরণেও বন্ধু-শেষ বিদায়ের বন্ধু’ সংগঠনের নবনির্বাচিত ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক কমিটির পরিচিতি সভা, দায়িত্ব ও হিসাব হস্তান্তর এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সংগঠনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি ডা. এস. এ. ফারুক এবং সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী নোমান।

অনুষ্ঠানে নবনির্বাচিত ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সংগঠনের স্বপ্নদ্রষ্টা ও প্রধান সমন্বয়ক সাংবাদিক নুরুল আলম। পরে সাবেক অর্থ সম্পাদক ক্বারী নোমান নবনির্বাচিত সভাপতি কামরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরীর কাছে বিগত বছরের হিসাব হস্তান্তর করেন। এরপর সাবেক সভাপতি ডা. এস. এ. ফারুক নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। সভায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন সাবেক সভাপতি ডা. এস. এ. ফারুক, সহ-সভাপতি মনজুর মোর্শেদ ভূঁইয়া কনক, যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী নোমান, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইসমাঈল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আনোয়ার হোসেন এবং সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম রয়েল। এছাড়া বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা শাখাওয়াত হোসেন, সেলিম উদ্দিন, আবু সুফিয়ান চৌধুরী ও মো. শিপন। কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম মর্তুজা, নিজাম উদ্দিন, মনির হোসেন ও মো. আবদুল্লাহও আলোচনায় অংশ নেন।

নবনির্বাচিত সভাপতি কামরুল ইসলাম চৌধুরী তাঁর বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, যে অবস্থায় তিনি দায়িত্ব নিয়েছেন, সেখান থেকে সংগঠনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সকলের সহযোগিতা প্রয়োজন। মানুষের সেবাকে আরও সহজলভ্য করতে অ্যাম্বুলেন্স সেবা, উন্নত অফিস ব্যবস্থাপনা ও আর্থিক স্বচ্ছলতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাবেক সভাপতি ডা. এস. এ. ফারুক বলেন, তাঁর মেয়াদকালে সংগঠনের কার্যক্রম শুরুতে যে গতিতে চলেছিল, পরবর্তীতে তা কিছুটা কমে যায়। সংগঠনের অনেক কার্যক্রম মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়নি এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও সেভাবে প্রচার হয়নি। নবনির্বাচিত কমিটির দক্ষতা ও সামর্থ্যের প্রশংসা করে তিনি বলেন, নতুন নেতৃত্ব সংগঠনটিকে পরবর্তী প্রজন্মের জন্য একটি সুপ্রতিষ্ঠিত ও স্থায়ী ভিত্তির ওপর দাঁড় করাবে বলে তিনি আশাবাদী।

সংগঠনের স্বপ্নদ্রষ্টা ও প্রধান সমন্বয়ক সাংবাদিক নুরুল আলম বলেন, বৈশ্বিক মহামারির সময় ২০২০ সালের ৮ এপ্রিল ‘শেষ বিদায়ের বন্ধু’ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরু থেকে যেসব আলেম-ওলামা, দেশ ও প্রবাসের ভাই-বোন সংগঠনটির পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি আরো বলেন, এই সংগঠনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে, বৈশ্বিক মহামারির মতো সংকটময় পরিস্থিতিতে মানুষের শেষ বিদায়ের কার্যক্রম কীভাবে সম্পন্ন করা হয়েছিল। করোনাকালের ইতিহাসে ‘শেষ বিদায়ের বন্ধু’ একটি স্মারক হয়ে থাকবে। মানুষের কাছে সংগঠনটি ‘জীবনেও বন্ধু, মরণেও বন্ধু-শেষ বিদায়ের বন্ধু’ হিসেবে মর্যাদার অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত হবে।

সভাপতির সমাপনী বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়ক হাফেজ মাওলানা শোয়াইব।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন

আর্কাইভ