শুক্রবার ● ১ মে ২০২৬
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার :: বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মানুষকে শুভেচ্ছা ও প্রীতি জানিয়েছেন নির্মল বড়ুয়া মিলন, মুখপাত্র, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন, কেন্দ্রীয় কমিটি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ভগবান বুদ্ধের শান্তির বাণী আমাদের জীবনকে আলোকিত করুক। এই পবিত্র দিনে সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আসুক-এটাই আমার কামনা।”
গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের আদর্শের কথা স্মরণ করে তিনি আরও বলেন, “অতীতের জন্য দুঃখ করো না, ভবিষ্যতের জন্য চিন্তা করো না, বর্তমান মুহূর্তকে সচেতনভাবে বাঁচো-ভগবান বুদ্ধের এই মহান শিক্ষা আজো আমাদের জন্য সমান প্রাসঙ্গিক।”
শুভেচ্ছা বার্তায় নির্মল বড়ুয়া মিলন সকলকে বুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের সমাজ গড়ে তোলার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, বুদ্ধের প্রদর্শিত মৈত্রী ও করুণার পথ অনুসরণ করে সমাজ থেকে সকল প্রকার হানাহানি ও অশান্তি দূর হবে।
বার্তার শেষাংশে তিনি শান্তি, সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের জয়গান গেয়ে সকলের মঙ্গল কামনা করেন।




ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন 