শিরোনাম:
●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ২৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে বিচিত্র মামলা : জখম নেই, তবুও ৩২৬ ধারায় হাজতে দুই জন
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে বিচিত্র মামলা : জখম নেই, তবুও ৩২৬ ধারায় হাজতে দুই জন
২৮০ বার পঠিত
সোমবার ● ২৭ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে বিচিত্র মামলা : জখম নেই, তবুও ৩২৬ ধারায় হাজতে দুই জন

ঈশ্বরগঞ্জে বিচিত্র মামলা: জখম নেই, তবুও ৩২৬ ধারায় হাজতে দুই জন উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং তথ্য যাচাই ছাড়াই গুরুতর ধারায় মামলা গ্রহণের অভিযোগ উঠেছে। উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের ছোট রাঘবপুর গ্রামে কচু গাছের পাতা ছেঁড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদে চারজন আহত হলেও পুলিশ কেবল একপক্ষের অভিযোগ আমলে নিয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। মামলার সবচেয়ে আলোচিত ও বিচিত্র দিক হলো, ভুক্তভোগী নারী নিজে গুরুতর আঘাতের কথা অস্বীকার করলেও নথিতে ‘মারাত্মক জখম’ দেখিয়ে যুক্ত করা হয়েছে জামিন অযোগ্য ৩২৬ ধারা। এরই প্রেক্ষিতে ইতিমধ্যে দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে না গিয়ে কেবল ছবির ওপর ভিত্তি করে মামলা সাজিয়েছেন বলে বিবাদী পক্ষ অভিযোগ করেছে। এমনকি মামলার প্রধান ভিকটিম বিউটি আক্তার নিজেও অস্বীকার করেছেন যে, তার মাথায় গুরুতর আঘাতের কোনো চিহ্ন বা সেলাই করা হয়নি। জখম না থাকা সত্ত্বেও এমন কঠোর ধারায় মামলা ও পুলিশের একপেশে ভূমিকা নিয়ে এলাকায় তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে।

সংঘর্ষের ঘটনায় আহত আবুল মুনসুর (৪২) ও বিউটি আক্তার (৪৫) পরিবারের পক্ষ থেকে মঞ্জুরুল হক বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৭ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। অপরদিকে রানা মিয়া (২৪) ও সোহেল মিয়া (২১) আহত পরিবারের পক্ষ থেকে রুহুল আমিন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন।

তবে অভিযোগ উঠেছে, পুলিশ রুহুল আমিনের অভিযোগটি আমলে না নিয়ে শুধুমাত্র মঞ্জুরুল হকের অভিযোগটিকেই মামলা হিসেবে রেকর্ড করেছেন।

মামলার পরিপ্রেক্ষিতে বিবাদী পক্ষের ৮জন আদালতে হাজির হলে আদালত ৬জনের জামিন দিলেও ফারুক মিয়া (২৮) ও রফিকুল ইসলাম (৪১) দুইজনে উপর ৩২৬ ধারার অভিযোগ থাকায় আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তারা জেলহাজতে রয়েছেন।

এদিকে মামলায় গুরুতর ধারার সংযোজন নিয়েও বিবাদী পক্ষ দাবি করেন, ঘটনাকে অতিরঞ্জিত করে এবং যাচাই-বাছাই ছাড়া জামিন অযোগ্য ধারা বসিয়ে হয়রানি করার উদ্যেশ্যে তাদের বিরুদ্ধে মিথ্যা ধারায় মামলা রুজু করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আবু রায়হান বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে বিউটি আক্তারকে পাননি, তবে ছবিতে আঘাতের চিহ্ন দেখেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

‎বিউটি আক্তারের মাথায় গুরুতর আঘাত সম্পর্কে মামলার বাদি মঞ্জুরুল হকের সাথে কথা হলে তিনি বিউটি আক্তারের মাথায় আঘাতের চিহ্নের একটি ছবি দেখিয়ে বলেন, গুরুতর আঘাতের ফলে মাথায় তিন চারটি সেলাই করতে হয়েছে। এছাড়াও তার ভাই আবুল মুনসুর ও গুরুতর আহত হয়েছে।

অপরপক্ষের অভিযোগকারী রুহুল আমিন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে মারামারি হয়। এতে উভয় পক্ষের দুজন করে চারজন আহত হয়। পরে দুপক্ষই থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনার যাচাই-বাছাই না করে পক্ষপাতিত্ব করে মঞ্জুরুল হকের অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে। থানা পুলিশের এ ধরনের পক্ষপাতিত্ব কোনোভাবেই কাম্য নয়। আমরা উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি জানাই।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বলেন, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতেই মামলা রেকর্ড করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। উভয় পক্ষের অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।





প্রধান সংবাদ এর আরও খবর

সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা

আর্কাইভ