শিরোনাম:
●   আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর ●   সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান ●   তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন প্রস্তাব ●   সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি ●   নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০ ●   রাঙামাটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স ●   নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার ●   রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ ●   জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন : উপস্থিতির হার ৬২ শতাংশ ●   কাউখালীতে সাংগ্রাই উপলক্ষে জল উৎসব ●   গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ●   রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় ৩ নারী গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ●   ১৯৭১ এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা ●   খাদ্যপ্যাকেটে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর দাবি ●   আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ ●   বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের শোক প্রকাশ ●   পার্বতীপুর অয়েল ডিপো পরিদর্শনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তিন এমডি
ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ২০ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর
প্রথম পাতা » প্রধান সংবাদ » আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর
২২ বার পঠিত
সোমবার ● ২০ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর

--- আহমদ বিলাল খান :: আল্লামা হযরত ছাহেব ক্বিবলাহ ফুলতলী (রহমাতুল্লাহি আলাইহি)’র মাজার শরীফ জিয়ারত করতে দোয়ারাবাজার উপজেলার একদল নেতৃবৃন্দ সম্প্রতি ফুলতলী সফর করেন। সফর শেষে তারা সংক্ষিপ্ত সময় অবস্থান করে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন।

সফরকালে নেতৃবৃন্দ মুর্শিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় সাহেব ক্বিবলাহ ফুলতলী ও হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী মুফতি সাহেব ক্বিবলাহর নিকট বিশেষ দোয়া গ্রহণ করেন এবং উনাদের সোহবতে কিছু সময় অতিবাহিত করেন। এ সময় তারা দেশ, জাতি এবং দোয়ারাবাজার উপজেলার সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

এছাড়াও সফরকালে নেতৃবৃন্দ আল্লামা ছাহেব ক্বিবলা ফুলতলী (রহঃ)-এর সুযোগ্য নাতি ও বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী রায়হান সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এতে দ্বীনি শিক্ষা, সমাজ উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সফরসঙ্গীদের মধ্যে উপস্থিত ছিলেন জালালপুর দারুস সুন্নাহ লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার কাজী মাওলানা মাহমুদুর রহমান আজাদ, হাজী নূরুদ্দীন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল বারী, উপজেলার ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান, ক্বারী মুহাম্মদ আব্দুল মালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জিয়ারত শেষে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল বারী বলেন, ফুলতলী দরবার আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক প্রেরণার কেন্দ্র। এখানে এসে দোয়া গ্রহণের মাধ্যমে আমরা নতুন উদ্যমে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার অনুপ্রেরণা পাই। সততা ও ন্যায়ের ভিত্তিতে কাজ করতে পারলে দোয়ারাবাজারে একটি উন্নয়নবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব।

অন্যদিকে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান বলেন, আল্লাহর নৈকট্য অর্জন এবং আউলিয়ায়ে কেরামগণের মাজার জিয়ারতের মাধ্যমে মানুষের অন্তরে মানবিকতা ও সেবার মানসিকতা জাগ্রত হয়। আমি দোয়ারাবাজার উপজেলাকে একটি আদর্শ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

নেতৃবৃন্দ আরও জানান, ধর্মীয় মূল্যবোধ ও মানবকল্যাণকে প্রাধান্য দিয়ে তারা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। আধ্যাত্মিক দোয়া ও জনগণের সমর্থন নিয়ে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী নির্বাচন সম্পন্ন হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।





প্রধান সংবাদ এর আরও খবর

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান
তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন প্রস্তাব তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন প্রস্তাব
সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
রাঙামাটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স রাঙামাটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স
নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার
রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ
জ্বালানি  তেলের দাম বৃদ্ধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও প্রতিবাদ জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও প্রতিবাদ
ঈশ্বরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন : উপস্থিতির হার ৬২ শতাংশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন : উপস্থিতির হার ৬২ শতাংশ

আর্কাইভ