শিরোনাম:
●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ●   কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ●   ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা ●   রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ১২তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটির কল্যাণপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই দোকান পুড়ে ছাই
ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ১৮ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় ৩ নারী গ্রেফতার
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় ৩ নারী গ্রেফতার
১৯৩ বার পঠিত
শনিবার ● ১৮ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় ৩ নারী গ্রেফতার

রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় ৩ নারী গ্রেফতার মো. ইউসুফ, রাঙ্গুনিয়া :: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গত বুধবার (১৫ এপ্রিল) পৃথক তিনটি ঘটনায় তিন নারীকে আটক করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। চুরি, পারিবারিক বিরোধে হত্যা এবং মারামারি ও হত্যাচেষ্টা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
লালানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আবিদপাড়া এলাকায় কৌশলে চুরির অভিযোগে সুমাইয়া আকতার (২০) নামে এক নারীকে আটক করা হয়েছে। তিনি রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের সুইসগেইট এলাকার সাকিবের স্ত্রী।
জানা যায়, বুধবার বিকেল ৪:৩০টায় ওই নারী পানি পান করার অজুহাতে এক গৃহকর্ত্রীর ঘরে প্রবেশ করেন। সুযোগ বুঝে পড়ার ঘর থেকে দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে হোসনাবাদ এলাকায় আটক করে। পরে জনপ্রতিনিধির উপস্থিতিতে তল্লাশি চালিয়ে মোবাইল দুটি উদ্ধার করা হয়। রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ তাকে আটক করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করেছে।
২.পারিবারিক বিরোধের জেরে সংঘটিত হামলায় চিকিৎসাধীন অবস্থায় জরিনা বেগম (৪৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই হত্যা মামলায় পুলিশ মসুদা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে। আটককৃত মসুদা স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পেয়ার মোহাম্মদ পাড়ার রেজাউল করিমের স্ত্রী।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৯ মার্চ রাতে নিহতের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত বুধবার বিকেলে তিনি মারা যান। ঘটনার পর দায়েরকৃত মামলায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়ায় রয়েছে।
৩.স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তিনিকেতন এলাকায় মারামারি ও শ্লীলতাহানির অভিযোগে নাজমা আকতার (৩২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের মিয়াজি পাড়ার মো. মহসিনের স্ত্রী।
ঘটনার বিবরণে জানা যায়, পূর্ব বিরোধের জেরে গত বুধবার রাত ৯টায় শান্তিনিকেতন বাজার এলাকায় আসামি মো. মহসিন ধারালো অস্ত্র দিয়ে মো. তৈয়বকে গুরুতর আহত করে। এসময় ভুক্তভোগীর স্ত্রী বাঁচাতে গেলে তিনিও হামলার শিকার হন। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ নাজমা আকতারকে গ্রেফতার করে। আহত তৈয়ব বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন জানান, আটককৃত প্রত্যেক নারীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, “এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বদ্ধপরিকর। হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য আমরা সাধারণ মানুষকে অনুরোধ জানাচ্ছি।

নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
রাঙ্গুনিয়া :: উৎসাহ-উদ্দীপনা ও পরম মমতায় রাঙ্গামাটির কাউখালী উপজেলার কলমপতি নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের ১৬এপ্রিল বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এবং নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের বিশিষ্ট দাতা, জননেতা জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। সুশিক্ষা অর্জন করে দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী স্যারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষকরা দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের সাফল্য কামনায় বিশেষ দোয়া করা হয়।
এদিকে পরীক্ষার্থীদের এই মাহেন্দ্রক্ষণে শুভেচ্ছা জানিয়েছেন ৪নং কলমপতি ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। এক বার্তায় কলমপতি ইউনিয়ন যুবদল ও ব্যক্তিগত পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতি গভীর ভালোবাসা, দোয়া ও শুভকামনা জানানো হয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয় এবং এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।





ছবি গ্যালারী এর আরও খবর

বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
কাউখালীতে যুব দিবস পালিত কাউখালীতে যুব দিবস পালিত

আর্কাইভ