শনিবার ● ১৮ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি ও ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১টায় প্রতিষ্ঠানটির নিজস্ব হলরুমে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের বিদায়বেলায় পুরো স্কুল প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ কামরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি শিক্ষার্থীদের জীবনের নতুন অধ্যায়ের গুরুত্ব তুলে ধরেন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের এই বিদায় কোনো শেষ বিদায় নয়, বরং এটি তোমাদের নতুন জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা। আত্মবিশ্বাস, সততা ও কঠোর পরিশ্রমই তোমাদের সাফল্যের মূল চাবিকাঠি।
তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের মেধা ও চমৎকার ফলাফলের মাধ্যমে ভবিষ্যতে ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সদস্য ও অভিভাবক সাইফুল ইসলাম তালুকদার, প্রভাষক সিরাজুল ইসলাম, সামিউন বাশির, সহকারী প্রধান শিক্ষক মো. সেলিম, শিক্ষক প্রতিনিধি মনিরুজ্জামান, উদয় সরকার, আবু আইয়ুব আনসারী, আনোয়ারুল ইসলাম ও মাহমুদা বেগম।
বক্তারা শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফল নয়, বরং একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, শ্রাবন্তী, সাল সাবিলা, সাবিহা, তায়্যিবা ও ফারাবী। তারা স্কুল জীবনের দীর্ঘ পথচলার রঙিন স্মৃতিগুলো স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রিয় শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষা ও শৃঙ্খলা তাদের জীবনের পাথেয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, শারীরিক সুস্থতা এবং আসন্ন পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও শুভেচ্ছা স্মারক বিনিময় করা হয়।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি 