শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » ছবি গ্যালারী » ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ
প্রথম পাতা » ছবি গ্যালারী » ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ
৪০৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ

ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধউবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পেট্রোল ও অকটেন সরবরাহের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বুধবার১৫ এপ্রিল ঈশ্বরগঞ্জ ভুঞা ফিলিং স্টেশনের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে সিমেন্টের খুঁটি ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষুব্ধ জনতা অবরোধ করে। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
স্থানীয়দের অভিযোগ, ফুয়েল কার্ড ইস্যুর নামে দীর্ঘসূত্রতা তৈরি করে সাধারণ ক্রেতাদের হয়রানি করা হচ্ছে। এতে জরুরি সেবা থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য পর্যন্ত নানা খাতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুতের জরুরি সেবায় নিয়োজিত একজন কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের পুরো উপজেলাজুড়ে দিনরাত কাজ করতে হয়। কিন্তু পাম্পে এসে প্রয়োজনীয় পেট্রোল পাচ্ছি না। তেলের অভাবে আমাদের কাজ স্থবির হয়ে পড়েছে, অথচ প্রশাসনের এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই।
স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, দেশের অর্থনীতিতে অবদান রাখা ব্যবসায়ী, চাকরিজীবী ও উদ্যোক্তাদের একটি বড় অংশ এই জটিল শর্তের কারণে জ্বালানি সংকটে পড়েছেন। তিনি শর্ত শিথিল করে সবার জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
এদিকে ভুঞা ফিলিং স্টেশনের মালিক মঞ্জুরুল হক ভুঞা বলেন, আমাদের পাম্পে ৯ হাজার লিটার পেট্রোল, ৩ হাজার লিটার অকটেন এবং প্রায় সাড়ে ১৩ হাজার লিটার ডিজেল মজুত রয়েছে। জ্বালানি তেলের কোনো সংকট নেই। কেবল প্রশাসনিক নির্দেশনা না থাকার কারণেই তারা জন সাধারণের কাছে তেল বিক্রি বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি উপস্থিত জনতাকে আশ্বস্ত করে জানান, প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত প্রক্রিয়ায় বিকেল ৪টা থেকে ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি সরবরাহ শুরু করা হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য আগাম মাইকিং ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন। পরে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরো বলেন, আগে থেকেই মাইকিং করে বিষয়টি জানানো হলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।





ছবি গ্যালারী এর আরও খবর

রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ

আর্কাইভ