সোমবার ● ২ মার্চ ২০২৬
প্রথম পাতা » ছবি গ্যালারী » বিপ্লবী কমরেড হাবিবুর রহমান আঙ্গুর আর নেই
বিপ্লবী কমরেড হাবিবুর রহমান আঙ্গুর আর নেই
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়নগঞ্জ জেলা কমিটির স¤পাদক মন্ডলীর সদস্য কমরেড হাবিবুর রহমান আংগুর আজ ২ মার্চ সোমবার সকালে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সমাজ পরিবর্তনের বিপ্লবী আদর্শের প্রতি অংগিকারাবদ্ধ পার্টি অন্তপ্রাণ কমরেড হাবিবুর রহমান আংগুর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জননেতা কমরেড আবু হাসান টিপু।
আবু হাসান টিপু এক শোক বার্তায় বলেছেন, আজীবন বিপ্লবী এই মহান কমরেড হাবিবুর রহমান আংগুর তার ব্যক্তি জীবনের অধিকাংশ সময় ব্যায় করেছেন এদেশের শ্রমজীবী মেহনী মানুষের অধিকার আয়ের সংগ্রামে। ’৭১এর মহান মুক্তিযুদ্ধ, ’৯০ এর সামরিক স্বৈরাচার বিরোধী গণঅভ্যূত্থান, ২০০৩ সালের গার্মেন্টস শ্রমিক অভ্যূত্থান এবং ’২৪ এর ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যূত্থানেও তিনি ছিলেন সামনের সারির অগ্র সৈনিক।
তার মৃত্যুতে নারায়ণগঞ্জবাসী হারালো তাদের দীর্ঘদিনের পরক্ষিীত গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের এক অকুতোভয় আদর্শিক সৈনিককে। এই মহান বপ্লিবীর জীবন আদর্শ আগামী দিনের শ্রমজীবী মেহনতী মানুষকে লড়াই সংগ্রামে উদ্বুদ্ধ করবে, সাহস যোগাবে, বিজয় অর্জনে প্রেরণা যোগাবে। তাঁর বিপ্লবী জীবনের প্রতি পরম শ্রদ্ধা।




বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি 