শিরোনাম:
●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   শ্রমিক বাঁচতে না পারলে উৎপাদনশীলতা কমে যাবে, জাতীয় অর্থনীতির রুগ্নদশা কাটানো যাবেনা ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ : জনদুর্ভোগ ●   কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ ●   ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ●   রাউজানে লাশ রেখে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পরিস্থিতি মোকাবেলায় জনপরিসরে বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে ●   প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে : রাঙামাটিতে দীপেন দেওয়ান এমপি ●   ১৫ ঘণ্টা চলার পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আবারও বন্ধ ●   ঈশ্বরগঞ্জে বিচিত্র মামলা : জখম নেই, তবুও ৩২৬ ধারায় হাজতে দুই জন ●   পার্বতীপুরে কৃষি সমৃদ্ধি লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত
ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ঐক্যবদ্ধ রাঙামাটি গড়তে হলে সবার আগে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে : জুঁই চাকমা
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ঐক্যবদ্ধ রাঙামাটি গড়তে হলে সবার আগে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে : জুঁই চাকমা
২১২ বার পঠিত
মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঐক্যবদ্ধ রাঙামাটি গড়তে হলে সবার আগে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে : জুঁই চাকমা

--- স্টাফ রিপোর্টার :: আজ মঙ্গলবার ২৭ জানুয়ারি-২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙামাটি-২৯৯ আসনে সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থি জুঁই চাকমা নির্বাচনী প্রচারণার ৬ষ্ঠ দিনে বিলাইছড়ি বাজারে, সদর উপজেলার জিবতলী ও মগবান ইউনিয়নে নির্বাচনী ইশতেহার বিতরণ, জনসংযোগ এবং বিলাইছড়ি বাজারে পথসভা করেন।
এসময় সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা বলেন, আমরা জানতে পেরেছি আগামী ১ ফেব্রুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবিসহ যৌথ বাহিনী মাঠে নামছেন। এটা ভাল দিক, ভোটারদের মনে সাহস আসবে।
তিনি ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় কেন্দ্রে গিয়ে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান।
জুই চাকমা বলেন আমার যুদ্ধ দুর্নীতির বিরুদ্ধে অব্যাহত থাকবে। রাঙামাটি-২৯৯ আসনে জনগণ আমাকে সংসদ সদস্য পদে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠালে আমি যুব সমাজ তথা জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো।
এটা আমার প্রধান নির্বাচনী অঙ্গিকার এবং ভোটারদের কাছে প্রতিশ্রুতি।
আমি জানতে পেরেছি কিছু চিহ্নিত দুর্নীতিবাজ আমার নির্বাচন পরিচালনা কমিটি সদস্যকে আমার সাথে কাজ না করতে বিভিন্ন ধরনের লোভ দেখাচ্ছে। তারা হয়তো বুঝে গেছে, তাদের আমল পুরিয়ে আসছে।
জুঁই চাকমা বলেন, বিলাইছড়ি উপজেলার সিমান্ত এলাকায় স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থাপনা ভাল না। বিলাইছড়ির ভোটারগণ কোদাল মার্কায় ভোট দিয়ে আমাকে সংসদে পাঠালে অথবা আমি নির্বাচিত হলে সবার আগে আমি বিলাইছড়ি উপজেলার স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব।
তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ রাঙামাটি গড়তে হলে সবার আগে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে।
প্রাকৃতিক সম্পদে ভরা রাঙামাটি জেলা পিছিয়ে থাকার একমাত্র কারণ আমাদের মধ্যে ঐক্যতা নাই, কোন কাজের সমন্বয় নাই।
জেলার উন্নয়নের স্বার্থে এসব আর চলতে দেওয়া যায় না।
তিনি বলেন, আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি।
দেশ আমাদের একটি তাই উন্নয়ন নীতি একটি হওয়া উচিত,এখন থেকে রাঙামাটি জেলা বাসি তাদের প্রতি সকল ধরনের বৈষম্য প্রতিহত করবেন।
এক দেশে দুই- র্নীতি বন্ধের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
এসময় জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটর যুগ্ম আহবায়ক শ্যামল চৌধুরী, সদস্য সচিব পলাশ চাকমা, যুগ্ন সদস্য সচিব অপু বড়ুয়া, সদস্য মঈন উদ্দিন, সাইমুন ইসলাম, নেনশন চাকমা, অরুনজিতা চাকমা, নিখিল চাকমা, জুঁই চাকমার নির্বাচনী মূখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলন, পার্টির বিলাইছড়ি উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধার দাবি ওমেরা সিইও-র নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধার দাবি ওমেরা সিইও-র
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
গৌতম বুদ্ধের প্রধান  তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে : রাঙামাটিতে দীপেন দেওয়ান এমপি প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে : রাঙামাটিতে দীপেন দেওয়ান এমপি
পার্বতীপুরে কৃষি সমৃদ্ধি লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত পার্বতীপুরে কৃষি সমৃদ্ধি লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত
অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত

আর্কাইভ