মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশের গণতান্ত্রিক ধারার রাজনীতিতে যে শুণ্যতা তৈরী হলো তা সহজে পূরণ হবার নয়।
বিবৃতিতে তিনি বলেন, এরশাদ সামরিক স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলন থেকে শুরু করে গত চার দশক ধরে দেশের গণতান্ত্রিক উত্তরণের সংগ্রামে দৃঢ়চিত্তভাবে নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেন। গত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন বিরোধী গণসংগ্রাম, বিশেষ করে ২০২৪ এর জুলাই অভ্যুত্থানেও তিনি অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করেছেন।
তিনি বলেন, আলোচিত এক এগারো থেকে শুরু করে ফ্যাসিবাদী শাসনামলে তিনি, তার পরিবার ও দল চরম নির্যাতন নিপীড়ন ও প্রতিহিংসার শিকার হলেও তিনি প্রতিশোধাত্বক মনোভাব পোষণ করেননি।বরং তিনি জনগণের
বৃহত্তর ঐক্যের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক পথ চলা নিশ্চিত করতে চেয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, বিশেষ করে দেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠায় আইকনিক বেগম খালেদা জিয়া ব্যক্তিত্ব হিসাবেই বিবেচিত হবেন।
বিবৃতিতে তিনি বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের স্মৃতির প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক খালেদা জিয়ার মৃত্যু সংবাদ জানার পর সকালে এভারকেয়ার হাসপাতালে ছুটে যান।
পরে তিনি চেয়ারপারসন এর গুলশান অফিসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন এনং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শোক প্রকাশ করে তাকে সমবেদনা জানান।




সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 