শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উত্তর কমিটি গঠন : আহবায়ক কনিষ্ট, সদস্য সচিব বাবু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উত্তর কমিটি গঠন : আহবায়ক কনিষ্ট, সদস্য সচিব বাবু
স্টাফ রিপোর্টার :: “বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যে অবসান চাই” শ্লোগান নিয়ে ১৪ নভেম্বর -২০২৫ ইংরেজি তারিখ শুক্রবার সকাল ১১টায় কাউখালী সদরের কচুখালী গ্রামে রাজন বড়ুয়ার বাড়িতে কাউখালী উপজেলা (উত্তর) কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভা শেষে সর্বসম্মতি ক্রমে কনিষ্ট বড়ুয়াকে আহবায়ক ও বাবু বড়ুয়াকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কাউখালী উপজেলা (উত্তর) কমিটি গঠন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন এর কাউখালী উপজেলা (উত্তর) কমিটির অন্য সদস্য হলেন : রন্টি বড়ুয়া, কল্যাণমিত্র বড়ুয়া, সফল বড়ুয়া (অসীম), কাজল বড়ুয়া, সেতু বড়ুয়া (বাঁধন), ডালিম বড়ুয়া, সুজন বড়ুয়া, অভি বড়ুয়া, সাচিং মারমা, কবিতা রানী বড়ুয়া, সুকান্ত বড়ুয়া, লাতু বড়ুয়া, রুপন বড়ুয়া, রিপন বড়ুয়া ও রাজন বড়ুয়া।
এসসময় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, রাঙামাটি পৌর কমিটির সাধারন সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া নিখিল ও রাঙামাটি সদর উপজেলা কমিটির সভাপতি রুপন বড়ুয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
[
উক্ত পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৭ সদস্য বিশিষ্ট কাউখালী উপজেলা (উত্তর) আহবায়ক কমিটি ৩০ দিনের জন্য গঠন করা হয়।
কাউখালী উপজেলা (উত্তর) আহবায়ক কমিটি ৩০ দিন পর পূর্ণঙ্গ কমিটি গঠন করা হবে ।




ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন 