রবিবার ● ১২ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটিতে ৫ দফা দাবীতে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন
রাঙামাটিতে ৫ দফা দাবীতে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন
স্টাফ রিপোর্টার :: চলমান যুগপৎ আন্দোলনের ২য় দফার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ১২ অক্টোরব, রবিবার সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সভাপতি ও রাঙামাটি আসনে দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে পিআরসহ ৫ দফা দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি দেয়া হয়।
এ সময় আলহাজ্ব জসিম উদ্দিন বলেন জুলাই সনদের আইনীভিত্তি নিশ্চিত করা, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ব্যবস্থা করা, গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন তাদের নিষিদ্ধতার দাবীতে আমরা জেলা প্রশাসক মাধ্যমে প্রধান উপদেষ্টা বরারব স্বারকলিপি পেশ করেছি।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক মৃধা,সহ-সভাপতি এ কে এম ইসরাইল, জেলা সেক্রেটারী মাওলানা মোঃ ওমর ফারুক, জয়েন্ট সেক্রেটারী মুফতি আব্দুল মান্নান,সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ ইমাম হোসেন, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলার সভাপতি মোহাম্মদ দিদারুল আলম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলার সহ সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা সদর উপজেলা সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলাম সহ প্রমুখ।
এসময় জেলা প্রশাসকের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে 