রবিবার ● ১২ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাঙামাটিতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন
রাঙামাটিতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন
আহমদ বিলাল খান :: সারা দেশের ন্যায় রাঙামাটিতে মাসব্যাপী জাতীয় টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জেলার প্রায় ১ লাখ ৫৪ হাজার ৭৪৯ জন ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে।
রবিবার ১২ অক্টোবর সকালে রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ে কে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসার সভাপতিত্বে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপপরিচালক ও রাঙামাটির পৌর প্রশাসক মো. মোবারক হোসেন। রাঙামাটি পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক ডা. বেবি ত্রিপুরা, জেলা তথ্য অফিসের উপপরিচালক রাহুল বণিক, রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমা।
বক্তারা বলেন, টাইফয়েড এমন একটি রোগ, যা সচেতনতা ও টিকাদানের মাধ্যমে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব। বিশেষ করে নিম্নআয়ের পরিবারের শিশুদের জন্য এই উদ্যোগ একটি বড় পরিবর্তন আনবে। জন্মসনদ না থাকলেও কোনো শিশু বাদ যাবে না। সব শিশুকে টিকার আওতায় আনাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
আমাদের এই টিকা নিয়ে গুজব রোধে সকলকে একসাথে কাজ করতে হবে এবং আশপাশের মানুষকে এই টিকা নিতে উৎসাহিত করতে হবে। বিশ্বে আরো সাতটা দেশের গণমানুষের মাঝে এই টিকা প্রদান করা হয়েছে। বাংলাদেশ ৮ম টিকা প্রদানকারী দেশ। অন্যদেশগুলোতে এই টিকা প্রদানের ফলে কোনও সমস্যা দেখা দেয়নি বরং টাইফয়েডে মৃত্যুর ঝুঁকি কমে এসেছে।
পরে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদানের মাধ্যমে জেলার টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়।




ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন 