শিরোনাম:
●   যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে ●   সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা ●   সময় তারেক রহমানের উপর এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দিন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও হরতাল কার্যক্রম স্থগিত ঘোষণা ●   জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন ●   জুঁই চাকমার নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   আমি প্রতিহিংসার রাজনীতি করিনা : জুঁই চাকমা ●   রাঙামাটি পৌর কর্তৃপক্ষ দিনের বেলায় ময়লা আবর্জনা পরিষ্কার না করে রাতের বেলায় যাতে ময়লা আবর্জনা পরিষ্কার করেন : জুঁই চাকমা ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   আমি নারীর অধিকার,নারীর সমতা নিয়ে কাজ করিব : জুঁই চাকমা ●   আমার পার্টি গণতন্ত্রের পক্ষে এ কারণে আমি রাঙামাটি ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি ●   এদের কোন নীতি আদর্শ নাই এরা কখনো ব্যাঙের মুখে চুমু দেয় আবার কখনো সাপের মুখে চুমু দেয় ●   সকল লোভ-লালসার ঊর্ধ্বে উঠে আমাকে কোদাল মার্কায় ভোট দিন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

Daily Sonar Bangla
রবিবার ● ১২ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » মিরসরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত-৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » মিরসরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত-৩
১৫৮ বার পঠিত
রবিবার ● ১২ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত-৩

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: ‎মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ২ জন এবং হামলা করতে গিয়ে আহত হয়েছে আরও ১ জন। শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪ টা নাগাদ হিঙ্গুলী বাজারে অবস্থিত পূর্ব হিংগুলী মোহাম্মদীয়া কমপ্লেক্স মাদ্রাসা ও মসজিদের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

‎জানা গেছে, সামাজিক একটি ঝগড়া মীমাংসার লক্ষ্যে বাদ আসর সমাজের সকলে বৈঠকে অংশ নেওয়ার কথা এবং এলাকাবাসীকে দাওয়াত দেওয়া সহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়।
কিন্তু আসরের নামাজের পরে বৈঠকের পূর্ব মুহূর্তে হিঙ্গুলী বাজারের মুদি দোকানদার ও বিএনপি কর্মী হুমায়ূনের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের কর্মী জাহিদ, মহিউদ্দিন, দিদার সহ ৪/৫ জনের একটি টিম মহাজনহাট কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও ২নং হিংগুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর রুকন মাষ্টার মোহাম্মদ জাহিদের উপর হামলা চালায়। মাষ্টার জাহিদকে রক্ষা করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয় সাইবেনিরখিল আল-ইকরাম মাদ্রাসার সহকারী শিক্ষক জহির উদ্দিন। হামলা চালাতে গিয়ে সংঘর্ষে আহত হয় বিএনপি কর্মী হুমায়ূন কবির।

এসময় বারইয়ারহাট-করেরহাট রুটে চলাচলকারী যাত্রীরা হতবাক এবং স্থানীয় লোকজন ও দোকানদাররা নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। হামলাকারীদের ভয়ে কেউই তাদেরকে রক্ষা করতে এগিয়ে আসেনি।
গুরুতরভাবে আহত দুজনকে ছাত্রদল নেতা আমিন শরীফ সহ উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট বিএম হাসপাতালে নেওয়া হয়, পরবর্তীতে সেখান থেকে প্রাথমিক চিকিৎসার জন্য মস্তান নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক মাষ্টার জাহিদ’কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।


‎অপরদিকে, অভিযুক্ত হুমায়ূন হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, তাদের উপর আগে হামলা করে।
এবিষয়ে জানতে চাইলে, মহাজনহাট কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও ২নং হিংগুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর রুকন মাষ্টার মোহাম্মদ জাহিদ বলেন, হিঙ্গুলী মোড়ের ফার্নিচার দোকানদার ও বিএনপি কর্মী আজিম ও
বিএনপি কর্মী মহিউদ্দিনের মধ্যে ফার্নিচার বানানো নিয়ে কথা-কাটাকাটির জেরে আজিম মহিউদ্দিনের উপর হামলা চালায় এবং ডান হাত ভেঙে দেয়। এ ঘটনায় আমাকে দায়ী করা হয়। এছাড়াও মহিউদ্দিনের চাচা নুরুল আবছার ভূঁইয়ার সাথে বাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৈঠক বসে। শুক্রবার জুমার নামাজের সময় মহিউদ্দিন মোহাম্মদীয়া কমপ্লেক্স মসজিদের খতিব মাওলানা আমির হোসেন’কে তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করার জন্য বলে। এসব বিষয়ে নাকি আমি নিষেধ করতেছি। এজন্য শনিবার দুপুরে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করলে আমি তাকে বারণ করি। শালিসি বৈঠকের পূর্বে আসরের নামাজের পরে কিছু বুঝে উঠার আগে হুমায়ুন, জাহিদ, দিদার ও মহিউদ্দিন আমার উপর ক্ষিপ্ত হয়ে হুমকি দিলে একপর্যায়ে হামলা চালায় এবং আমাকে রক্ষা করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয় আমার চাচাতো ভাই মাষ্টার জহির উদ্দিন। কথা-কাটাকাটির এক পর্যায়ে হামলা চালানোর আগে থেকে রাখা একটা বস্তা থেকে লাঠি ও বাঁশ বের করে সবাই মারমুখী ভাবে চড়াও হয় অর্থাৎ তারা পূর্ব প্রস্তুতি নিয়ে পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালায়।

এবিষয়ে জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাঈন উদ্দিন জানান, আহত জহির উদ্দিন’কে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য মাষ্টার জাহিদ’কে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জোরারগঞ্জ থানার ওসি’র সাথে কথা বলেছি একটা অভিযোগ রজু করা হয়েছে এবং ২৪ ঘন্টা সময় দিয়েছে। এরপর সাংগঠনিকভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম জানান হিঙ্গুলীতে সংঘর্ষের ঘটনায় জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম ‎ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলমান রয়েছে।





ছবি গ্যালারী এর আরও খবর

যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে
সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা
সময় তারেক রহমানের উপর এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে সময় তারেক রহমানের উপর এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে
ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
একটা  গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দিন একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও হরতাল  কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও হরতাল কার্যক্রম স্থগিত ঘোষণা
জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন
জুঁই চাকমার নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ জুঁই চাকমার নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

আর্কাইভ