রবিবার ● ১২ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » কাপ্তাইয়ে টাইফয়েড ভ্যাকসিনেশান ক্যাম্পিং এর উদ্বোধন
কাপ্তাইয়ে টাইফয়েড ভ্যাকসিনেশান ক্যাম্পিং এর উদ্বোধন
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাপ্তাই উপজেলার টাইফয়েডের ভ্যাকসিনেশান ক্যাম্পিং এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার ১২ অক্টোবর সকাল ৯ টায় কাপ্তাই শিলছড়ি দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসায় এই ক্যাম্পিং এর উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন। এসময়
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা সহ মাদ্রাসার শিক্ষক এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা জানান, সারাদেশের ন্যায় কাপ্তাই উপজেলায় রবিবার (১২ অক্টোবর) সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার ৯টি বিদ্যালয়ে মোট ৯টি টীম টাইফয়েডের টিকা কার্যক্রমে একযোগে অংশ নিচ্ছেন । চলবে আগামী মাসের ১৩ নভেম্বর পর্যন্ত। প্রতি টীমে ২জন কর্মী ও ৩ জন স্বেচ্ছাসেবক রয়েছেন। কাপ্তাই উপজেলায় ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী সর্বমোট ১৫ হাজার ২ শত ৪০ জনকে এই কার্যক্রমের আওতায় আনা হবে।
এদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা উপজেলার বিভিন্ন টিকা দান কেন্দ্র পরিদর্শন করেন।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে 