রবিবার ● ১২ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » ৫ দফা দাবিতে খাগড়াছড়িতে জামায়াতের স্বারকলিপি প্রদান
৫ দফা দাবিতে খাগড়াছড়িতে জামায়াতের স্বারকলিপি প্রদান
খাগড়াছড়ি প্রতিনিধি :: জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি, গণভোটের আয়োজন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালুসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছে খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামী।
রবিবার ১২ অক্টোবর বেলা ১২টার দিকে জেলা শহরের শাপলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাসান মারুফের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, খাগড়াছড়ি সংসদীয় আসনের এমপি প্রার্থী সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, জেলা সেক্রেটারী মিনহাজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মান্নান, জামায়াতের সদর উপজেলা আমীর মোহাম্মদ ইলিয়াসসহ জেলা-উপজেলা নেতাকর্মী শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
উল্লেখ্য, ৫দফা দাবির মধ্যে রয়েছে: আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা,
আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা,
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,
ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করাসহ স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।




দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু
জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে
স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা 