বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাবিপ্রবি’তে ‘আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রাবিপ্রবি’তে ‘আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য ‘আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ক এক সেমিনার আজ ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বুধবার দুপুর ১২টা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি কর্মচারীদেরকে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় যথার্থতা, সুস্পষ্টতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বজায় রাখার জন্য পাবলিক প্রকিউরমেন্ট রুলস, আর্থিক বিধিবিধান বিষয়ে জ্ঞান অর্জন ও তা কর্মক্ষেত্রে প্রয়োগ করার আহবান জানান।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির ডিস্ট্রিক একাউন্ট এন্ড ফিন্যান্স অফিসার গিয়াসউদ্দীন চৌধুরী। তিনি আর্থিক ব্যবস্থাপনার মূল বিষয়সমূহ- পরিকল্পনা, বাজেট প্রণয়ন, সঞ্চয়, বিনিয়োগ, ঝুঁকি ব্যবস্থাপনা, আয়কর ব্যবস্থাপনা, জেনারেল ফিন্যান্সিয়াল রুলস, রাষ্ট্রীয় ও সরকারি আর্থিক ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনার চ্যালেঞ্জসমূহ এবং এ চ্যালেঞ্জসমূহ উত্তরণে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব আরা উপস্থিত ছিলেন।




রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা
ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা
মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন 