রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈশ্বরগঞ্জে আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঈশ্বরগঞ্জে আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মোঃ উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আনসার সদস্য নিজাম উদ্দিনের (২৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার রাজিবপুর ইউনিয়নের রামগোপালবাড়ি এলাকা আনসার সদস্যের নানার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আনসার সদস্য সিলেট বিভাগের ফেন্সুগঞ্জ থেকে গত ২৭ আগস্ট প্রশিক্ষণ থেকে ছুটিতে নিজ বাড়ি মগটুলা ইউনিয়নের তরফ পাছাইলে আসে। সে ওই গ্রামের সাদেক মিয়া ছেলে। পরে সে রাজিবপুর ইউনিয়নের রামগোপালবাড়ি গ্রামে নানার বাড়ি বেড়াতে যান। সেখানে ২৯ আগষ্ট দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে ঘরের একটি রুমে ঘুমাতে যান। পরদিন শনিবার সকালে নিজামের নানি সালেমা খাতুন তাকে ঘুম থেকে ডাকার জন্য গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালার পাশ দিয়ে তাকিয়ে দেখতে পান, নিজাম ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নিজামের বাবা সাদেক মিয়াও ঘটনাস্থলে পৌঁছান।
নিহতের মামা শফিকুল ইসলাম জানান, নিজাম উদ্দিন ছোট কাল থেকেই আমাদের বাড়িতে থেকে পড়াশুনা করেছে। গত তিনদিন পূর্বে প্রশিক্ষণ থেকে বাড়িতে আসে তবে মামার সাথে দেখা হয়নি। শনিবার সকাল ১০টার দিকে বাড়িতে থেকে ব্যবসার কাজে বাহিরে যাওয়ার সময় মা হালেমা খাতুনের চিৎকার শুনে গিয়ে দেখেন ভাগিনা নিজাম উদ্দিন ঝুলে আছে। পরে নিজামের বাবা স্থানীয় জনপ্রতিনিধি ও থানাকে অবহতি করলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, আনসার সদস্যের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এবিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে।




অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন 