রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » গণ -অভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যকার হিংসাশ্রয়ী বিভক্তি - বৈরীতা গণ- অভ্যুত্থানের অবশিষ্ট অর্জন বিনষ্ট করে দেবে
গণ -অভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যকার হিংসাশ্রয়ী বিভক্তি - বৈরীতা গণ- অভ্যুত্থানের অবশিষ্ট অর্জন বিনষ্ট করে দেবে
২২ আগষ্ট শুক্রবার সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গণ - অভ্যুত্থানের রাজনৈতিক ও সামাজিক শক্তিসমূহের মধ্যকার বিভক্তি - বিভাজন - বৈরীতা গণ -অভ্যুত্থানের অবশিষ্ট অর্জন বিনষ্ট করে দিতে পারে। তিনি রাজনৈতিক প্রতিযোগিতাকে হিংসাশ্রয়ী বৈরীতায় পর্যবসিত না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়েছেন। তিনি বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণে দায়িত্বশীল আচরণ করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান।
তিনি বলেন, কোন কারণে আগামী জাতীয় নির্বাচন ঝুঁকির মধ্যে পড়ে গেলে বাংলাদেশও বহুমাত্রিক বিপদের মধ্যে নিপতিত হতে পারে , দেশের নিরাপত্তা ঝুঁকিও বেড়ে যেতে পারে। তিনি এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।
তিনি বলেন, অপরাধের বিচার ও সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলসমূহের জনগনের কাছে অংগিকার রয়েছে। সরকারের কাজ হচ্ছে রাজনৈতিক দলসমূহের এই সহযোগিতাকে উপযুক্তভাবে কাজে লাগানো।তিনি আশা করেন,এই ব্যাপারে সরকার প্রজ্ঞা ও দূরদর্শীতার পরিচয় দেবে।
তিনি বলেন, চট্টগ্রাম কনটেইনার পোর্টসহ দেশের গুরুত্বপূর্ণ বন্দরসমূহের ব্যবস্থাপনা বিদেশী কোন কোম্পানিকে লীজ দেয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী ও অদূরদর্শী। তিনি সরকারকে এই তৎপরতা থেকে সরে আসার আহবান জানান।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, শিকদার হারুন মাহমুদ, স্নিগ্ধাসুলতানা ইভা, সাইফুর রেজা মামুন, নির্মল বড়ুয়া মিলন, মাহমুদুল হাসান পিপলু, মাসুদূর রহমান মাসুদ, অরবিন্দু বেপারী বিন্দু, জসিম রাঢি, ফিরোজ আলী, কেন্দ্রীয় সংগক জুঁই চাকমা, বাবর চৌধুরী, ফায়েজুর রহমান মনির, আইয়ুব আলী, আসাদুল ইসলাম আজাদ, মোহাম্মদ হানিফ প্রমুখ।
সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভার শুরুতে প্রয়াত ডাকসুর প্রথম ভিপি মাহফুজা খানম, লেখা গবেষক অধ্যাপক যতীন সরকার, পার্টির সংগঠক উমর ফারুক হারুন মাস্টারসহ প্রয়াত নেতা কর্মীদের জন্য গভীর শোক জানানো হয় এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।




স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা
ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন 