সোমবার ● ১১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাঙামাটিতে পুলিশে নিয়োগ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত : পুলিশ সুপার ড. এস এম ফরহাদ
রাঙামাটিতে পুলিশে নিয়োগ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত : পুলিশ সুপার ড. এস এম ফরহাদ
আহমদ বিলাল খান :: রাঙামাটিতে “সেবা ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে রাঙামাটি জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত উপায়ে সম্পন্ন হবে।” সকল প্রার্থীদের দালাল বা কোনো প্রতারকের প্রলোভনে না পড়ার আহ্বান জানিয়ে প্রার্থীদের পরবর্তী ইভেন্টের প্রস্তুতি নিয়ে আগামীকাল যথাসময়ে রাঙামাটি জেলা পুলিশ লাইন্স মাঠে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।
সোমবার ১১ আগস্ট সকালে রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্স মাঠে “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরই ধারাবাহিকতায় বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়সূচি অনুযায়ী টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ও রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়।
দিনব্যাপী নিয়োগ প্রক্রিয়ায় ২০০ মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প ও পুশ-আপ ইভেন্ট অনুষ্ঠিত হয়। এসময় টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ ও রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত 