শিরোনাম:
●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ●   কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ●   ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ১১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » গণঅভ্যুত্থানের অর্জন রক্ষায় যুবশক্তিকে জেগে থাকতে হবে
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » গণঅভ্যুত্থানের অর্জন রক্ষায় যুবশক্তিকে জেগে থাকতে হবে
৩১৯ বার পঠিত
সোমবার ● ১১ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণঅভ্যুত্থানের অর্জন রক্ষায় যুবশক্তিকে জেগে থাকতে হবে

---বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, জুলাই - আগস্টের গণ- অভ্যুত্থান পরিবর্তনের এক বিপুল সম্ভাবনা জাগিয়ে তুলেছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রজ্ঞা ও দূরদর্শিতার অভাবে সেই সম্ভাবনার অনেকটাই নষ্ট হয়েছে।সরকারের পক্ষপাতমূলক ভূমিকার কারণে সরকার নিজেরা যেমন মানুষকে হতাশ করেছে তেমনি তাদের কারণে গণ - অভ্যুত্থানের অগ্রণী যোদ্ধাদের একাংশও পথ হারিয়েছে। তিনি বলেন, মাত্র এক বছরের মধ্যে অতীতে গণআন্দোলন - গণ -অভ্যুত্থানের সম্মুখ সারির কোন যোদ্ধারা নিজেদেরকে এভাবে বিতর্কিত করেননি।এ কারণে গণ-অভ্যুত্থানে অংশ নেয়া লাখো তরুণ যুবাদের মধ্যে এক ধরনের নৈরাশ্য রাজনীতি বিমুখতা তৈরী হয়েছে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গণ -অভ্যুত্থানের বার্তা নিজেদের দেহে ধারণ করতে পারেনি। এ কারণে বারেবারে তারা পথ হারিয়েছে, অপ্রয়োজনীয়ভাবে নিজেদেরকে বিতর্কে জড়িয়ে ফেলেছে। তাদের নানা পদক্ষেপে ঐক্যের পরিবর্তে বিভাজন সৃষ্টি হয়েছে। তিনি এখন সরকারকে যাবতীয় বিতর্ক থেকে বেরিয়ে এসে নিজেদের নিরপেক্ষতা নিশ্চিত করে বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত করার আহবান জানান।
তিনি গণতান্ত্রিক অভিযাত্রায় তরুণ যুবাদেরকে রাজপথে জেগে থাকার আহবান জানান।
আজ সকালে বিপ্লবী যুব সংহতির উদ্যোগে প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘গণ - অভ্যুত্থানে তরুন যুবাদের প্রত্যাশা আর প্রাপ্তির খতিয়ান’ শীর্ষক
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক উপরোক্ত বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী এনী বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক দল ও রাজনীতিকদের নিজেদেরও গুনগত পরিবর্তন বেশী জরুরী। তা নাহলে তারা সাধারণ মানুষের আকাংখ্যা ধারণ করতে পারবেন না।তিনি বলেন,নিরংকুশ ক্ষমতা হাসিনাকে রক্ষা করতে পারেনি। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর লোভে পড়ে অনেকে পথ হারিয়েছে। ছাত্র তরুণদেরকে অনেকে ব্যবহারের চেষ্টা করছে।তরুণদেরকে এদের ফাঁদ এড়িয়ে চলতে হবে।তিনি বলেন কিশোর গ্যাং এর পিছনে বিশেষ কোন রাজনৈতিক মদদ রয়েছে কিনা খুঁজে বের করা দরকার।
সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন বলেন, ফ্যাসিবাদী শক্তি যে বালির বাধ তৈরী করেছিল যুবশক্তি তা গুড়িয়ে দিয়ে গণ অভ্যুত্থানের রাস্তা তৈরী করেছে। তিনি বলেন, গণঅভ্যুত্থান শ্রমিকশ্রেণী বেশী জীবন দিলেও তাদের অধিকার প্রতিষ্ঠা হয়নি।

দৈনিক আমাদের সময় এর নির্বাহী সম্পাদক এহসান মাহমুদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তীতে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি।তিনি বলেন, গত এক বছরে ৮০ শতাংশ আন্দোলন হয়েছে কর্মসংস্থানের দাবিতে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরও ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানে সর্বজনের কৃতিত্বকেও ছিনতাই করার চেষ্টা চলছে। তিনি বলেন,নানা চ্যালেঞ্জ থাকা স্বত্বেও সবাইকে গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্য অর্জনে মনোযোগ দিতে হবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান বলেন, শোষণ বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র ও সমাজ নির্মাণে যুব সামাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বিপ্লবী যুব সংহতির আহবায়ক যুবনেতা বাবর চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্যসচিব মীর রেজাউল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, এবি যুব পার্টির আহবায়ক শাহাদাৎউল্লাহ টুটুল, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন, জাতীয় যুব সংহতির আহবায়ক হারুন অর রশীদ, , নাগরিক যুব ঐক্যের আহবায়ক মাহফুজ খান, বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় সদস্য জামিরুল রহমান ডালিম, আউয়াল মাহমুদ প্রমুখ।
আলোচনা সভায় যুব সংগঠনসমূহের নেতৃবৃন্দ বলেন, গণ অভ্যুত্থানে উচ্চকিত তরুন যুবাদের স্বপ্ন আকাংখ্যা হারিয়ে যেতে দেয়া যাবেনা। দেশের যুব সমাজকে তাদের মানবিক জীবন নিশ্চিত না হওয়া পর্যন্ত জেগে থাকতে হবে।

আলোচনা সভার শুরুতে জুলাই -আগস্ট ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত কাউখালীতে যুব দিবস পালিত
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা

আর্কাইভ