রবিবার ● ১০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ঈশ্বরগঞ্জে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ
ঈশ্বরগঞ্জে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখার উদ্দেশ্যে রবিবার সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও ঈশ্বরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৬ শতাধিক বিভিন্ন প্রজাতের ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেন।
এসময় সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন বলেন, শহীদদের স্বপ্ন ছিল একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা একদিকে যেমন তাঁদের স্মৃতিকে চির জাগরুক করে রাখতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ যে অপরিহার্য ভূমিকা পালন করবে, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
কর্মসূচির বিশেষ অংশ হিসেবে সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন বিদ্যালয় প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থানে উপজেলার পাঁচজন শহীদের স্মৃতি স্মরণে চারা রোপণ করেন। এই বৃক্ষরোপণ শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেবে।
বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, সাইফুল ইসলাম চকদার ঝুলন, পৌর বিএনপির সভাপতি সাইদুল হক, উপজেলা যুবদল নেতা সাইফুল সরকার, ফরিদ উদ্দিন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হোসেন, ছাত্রদল নেতা নাজমুল হোসেন সোহাগ, জিকরুল হাসান জিকু প্রমুখ।




হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন
নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন 