শিরোনাম:
●   দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু ●   জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে ●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ১০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » খাগড়াছড়িতে ইউনূসের কুশপুত্তলিকা দাহ
প্রথম পাতা » ছবি গ্যালারী » খাগড়াছড়িতে ইউনূসের কুশপুত্তলিকা দাহ
৩০১ বার পঠিত
রবিবার ● ১০ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে ইউনূসের কুশপুত্তলিকা দাহ

--- পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক স্বপন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ৫ আগস্ট ২০২৫ খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কোয়ারে ফ্যাসিস্ট হাসিনা পতনের ১ম বার্ষিকীতে ইউপিডিএফের আয়োজিত সমাবেশে সরকারের লেলিয়ে দেয়া ঠ্যাঙাড়ে কর্তৃক সশস্ত্র হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও ইউনূসের কুশপুত্তলিকা দাহ করেছে ইউপিডিএফভুক্ত তিন সংগঠন।

আজ রবিবার ১০ আগস্ট ২০২৫ সকাল ১০টায় খাগড়াছড়ি সদরের স্বনির্ভরে “ইউনূসের ফ্যাসিবাদ রুখো, পূর্ণস্বায়ত্তশাসন কায়েম করো” এই শ্লোগানে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখাসমূহ যৌথভাবে এই বিক্ষোভের আয়োজন করে।

জেলা পরিষদ এলাকা থেকে মিছিল নিয়ে স্বনির্ভর বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়।

সমাবেশে বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলার শাখার সাধারণ সম্পাদক তৃষ্ণাঙ্কর চাকমা।

নারী নেত্রী এন্টি চাকমা বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পতনের ১ বছর উপলক্ষে চেঙ্গী স্কোয়ারে ইউপিডিএফের আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে সরকারের লেলিয়ে দেয়া ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা গুলি করে এবং এক বৃদ্ধা গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পাশেই দাঁড়িয়ে দেখছিল পুলিশ। আর সেনাদের ব্রিগেড ছিল মাত্র কয়েক গজ দূরে। স্বৈরাচারী হাসিনার আমলে ২০১৮ সালের ১৮ আগস্ট স্বনির্ভর বাজারে বিজিবি সদর সেক্টর ও পুলিশ ফাঁড়ির সামনে নির্বিচারে গুলি করে ছাত্র নেতা তপন, এল্টন, যুবনেতা পলাশ চাকমাসহ ৭জনকে হত্যা করা হয়। সেই হত্যার এখনো বিচার হয়নি। গণতান্ত্রিক সভা-সমাবেশে এভাবে বার বার হামলা, গুলি ও হত্যাকাণ্ডের ঘটনার দায় সরকার এড়িয়ে যেতে পারে না। গত ৫ আগস্ট চেঙ্গী স্কোয়ারে শান্তিপূর্ণ মিছিলের উপর হামলা- গুলিবর্ষণের দায় অন্তর্বর্তীকালীন সরকারের। কারণ ড. ইউনূস পতিত ফ্যাসিস্ট হাসিনার নীতি পার্বত্য চট্টগ্রামে বহাল রেখেছেন।

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের জনগণকে বিচ্ছিন্নতাবাদী বলে যারা বিচ্ছিন্ন করে রাখতে চায় তারা আসলে গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরের অন্তরায়। পার্বত্য চট্টগ্রাম সমস্যা জাতীয় সমস্যা। জাতীয়ভাবে গুরুত্ব দিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। অবিলম্বে পাহাড় থেকে সেনাশাসন প্রত্যাহার করে রাজনৈতিক সমাধান পূর্ণস্বায়ত্তশাসন দাবি মেনে নিতে হবে। তিনি অবিলম্বে ৫ আগস্ট সমাবেশে হামলার সাথে জড়িত ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

ছাত্রনেতা তৃষ্ণাঙ্কর চাকমা বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন। ফ্যাসিস্ট হাসিনার আমলে পাহাড়ে যেভাবে দমন-পীড়ন নির্যাতন ও সেনা শাসন ছিল বর্তমানে ইউনূস সরকারও তা বহাল রেখেছেন। গত ৫ আগস্ট চেঙ্গী স্কোয়ারে ইউপিডিএফের বিক্ষোভ কর্মসুচিতে হামলাও তারই অংশ।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত দিনে-দুপুরে, রাতের আঁধারে সন্ত্রাসী খোঁজার নামে পাহাড়িদের বাড়ি-ঘরে সেনাদের হয়রানিমূলক তল্লাশি, লুটপাটসহ নারী ধর্ষণের ঘটনা অব্যাহত রয়েছে। অথচ জুলাই গণঅভ্যুন্থানে পার্বত্য চট্টগ্রামের জনগনসহ বিভিন্ন জাতি, ধর্ম ও বর্ণের মানুষ অংশগ্রহণ করেছিল। তাঁরা আশা করেছিল একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে তাঁদের আত্মপরিচয় ও অধিকারের স্বীকৃতি থাকবে। কিন্তু গণঅভ্যুত্থানের ১ বছরেও কিছুই হয়নি। বরং ড. ইউনূস গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের রক্তের সাথে বেঈমানী করছেন বলে তিনি অভিযোগ করেন।

তিনি ৫ আগস্ট চেঙ্গী স্কোয়ারে হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।





ছবি গ্যালারী এর আরও খবর

দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু
জুলাই  গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে
স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান :  পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা

আর্কাইভ