বৃহস্পতিবার ● ৩০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাষ্ট্রায়ত্ত শিল্পখাতকে পরিকল্পিত ভাবে ধ্বংস করে দেয়া হচ্ছে
রাষ্ট্রায়ত্ত শিল্পখাতকে পরিকল্পিত ভাবে ধ্বংস করে দেয়া হচ্ছে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন রাষ্ট্রায়ত্ত পাটকল ও চিনিকলগুলোকে পানির দরে ব্যক্তি মালিকানায় তুলে দিয়ে দেশের অবশিষ্ট রাষ্ট্রায়ত্ত শিল্পখাতকে পরিকল্পিত ভাবে ধ্বংস করে দেয়া হচ্ছে।সরকারের এই হঠকারী পদক্ষেপ রাষ্ট্রীয় শিল্পের মেরুদণ্ড পুরোপুরি ভেংগে দিচ্ছে।এসব শিল্পের প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার সহায় সম্পদ এখন নামেমাত্র মুল্যে মুষ্টিমেয় ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, পাটকল ও চিনিকলে লোকসানের দায় শ্রমিক - কর্মচারীদের নয়।অথচ এজন্য আজ প্রায় ৭০ হাজার শ্রমিক - কর্মচারীদেরকে বেকার করে পথে বসানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলার মতই । তিনি বলেন, সরকারের এই জাতীয় শিল্পবিরোধী সিদ্ধান্তে লক্ষ লক্ষ পাটচাষী ও আখচাষীরাও আজ অস্তিত্বের সংকটে। তিনি বলেন,সরকারের ভুলনীতি,আমলাতান্ত্রিকতা,চুরি, দূর্নীতিসহ সামগ্রিক অব্যবস্থাপনা কারণে এইভাবে জাতীয় শিল্পখাত ধ্বংস হতে পারে না। তিনি অনতিবিলম্বে পাটকল ও চিনিকলসমূহ বাক্তিমালিকানায় তুলে দেবার অপতৎপরতা বন্ধ করে জাতীয় শিল্প রক্ষায় “রাষ্ট্রায়ত্ব শিল্প কমিশন ” গঠন করে তাদের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রায়ত্ত পাটকল ও চিনিকলের পুনরুজ্জীবনে সমন্বিত পদক্ষেপ নেবার আহবান জানান।
আজ বিকালে পার্টির কেন্দ্রীয় কমিটির ঢাকাস্থ সদস্যদের সভা থেকে তিনি এই আহবান জানান। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী,আকবর খান,আবু হাসান টিপু, এপোলো জামালী, স্নিগ্ধা সুলতানা ইভা, মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।
সভায় আগামী ১ অক্টোবর ২০২১ ঢাকায় অনুষ্ঠিতব্য পার্টির কেন্দ্রীয় সদস্য সম্মেলন সফল করার আহবান জানানো হয়।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি 