শুক্রবার ● ২৪ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » বামপন্থী নেতা রুমির মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক প্রকাশ
বামপন্থী নেতা রুমির মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক প্রকাশ
প্রবীণ বামপন্থী নেতা আমিনুল কামাল রুমি গতকাল সন্ধ্যায় যশোরে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। বেশ কিছুদিন তিনি অসুস্থ ছিলেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যুতে যশোরে শোকের ছায়া নেমে এসেছে।
আজ বাদ জুমা যশোরের রেলগেট মসজিদের সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে দেশের প্রবীণ বামপন্থী নেতা আমিনুল কামাল রুমির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে বৃহত্তর যশোর অঞ্চলের মানুষ তাদের এক প্রিয় নেতাকে হারিয়েছে। এই অঞ্চল দেশের বামপন্থী আন্দোলনে নেতৃত্ব পর্যায়ে যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্ম দিয়েছে আমিনুল কামাল রুমি তার অন্যতম।৷ তার মৃত্যুতে যশোরের রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনেও এক বড় শুণ্যতা তৈরী হল।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ষাট দশক থেকে ছাত্র আন্দোলন,মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ উত্তর গত পঞ্চাশ বছরে দেশের বামপন্থী বিপ্লবী আন্দোলনসহ স্বৈরতন্ত্র বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।মুক্তমনা, বন্ধুপ্রিয়, বিজ্ঞানমনষ্ক আমিনুল কামাল রুমি সবসময় সৃজনশীল নতুন চিন্তার পক্ষে অবস্থান নিয়েছেন।
বিবৃতিতে তিনি আমিনুল কামাল রুমির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা প্রকাশ করেন।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে 