শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে মাদ্রাসা সুপারের উপর হামলা এলাকায় উত্তেজনা
ঈশ্বরগঞ্জে মাদ্রাসা সুপারের উপর হামলা এলাকায় উত্তেজনা
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মধুপুর আব্বাছিয়া ডি.এস দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে অফিস কক্ষে মাদ্রাসা সুপারকে মারধর ও অপদস্তের ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে তাকে মারধর ও অপদস্ত করা হয়েছে। এঘটনায় মাদ্রাসার পেডে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ও ঈশ্বরগঞ্জ থানায় ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মাদ্রাসা সুপার এয়াকুব আলী।
অভিযুক্তরা হলেন, উপজেলার মগটুলা ইউনিয়নের নাউরি গ্রামের মৃত নিজাম উদ্দিন ফকিরের ছেলে কামরুল হাসান ফকির, মৃত নুরুল আমিনের ছেলে মোনায়েম ভুঁইয়া, সিদ্দিক মিয়ার ছেলে হৃদয় মিয়া ও মধুপুর গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে উসমান গণি বকুল।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মাদ্রাসা ক্লাস চলাকালীন সময়ে কামরুল হাসান ফকিরের নেতৃত্বে ২০/২২ জন লোক নিয়ে এসে বর্তমান এডহক কমিটির অভিভাবক সদস্যসহ কয়েকজন লোকের সামনে তাদের ইচ্ছামত নিয়মিত কমিটি গঠন না করায় হুমকি-ধমকি ও মারধর করে ভারপ্রাপ্ত সুপার এয়াকুব আলীকে লাঞ্চিত করে। পরে মাদ্রাসার অন্যান্য শিক্ষক কর্মচারীরা ভারপ্রাপ্ত সুপার এয়াকুব আলীকে উদ্ধার করে। এতে শ্রেণি কক্ষে পাঠদানে বিঘ্ন সৃষ্টি হয়। বর্তমান পরিস্থিতিতে সুপার সহ সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে শিক্ষার্থীরা চরম আতঙ্কে রয়েছেন।
এবিষয়ে মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও অভিযুক্ত হৃদয় মিয়া জানান, ঘটনার দিন কামরুল হাসান ফকির ও উসমান গণি বকুলদের সাথে কমিটি গঠন নিয়ে বাকবিতণ্ডা হয় বর্তমান কমিটির এরশাদ ফকিরের। কিন্তু ভারপ্রাপ্ত সুপারকে মারধরের বিষয়টি সঠিক নয়।
এবিষয়ে মোনায়েম ভুঁইয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা ভোটার তালিকা নিয়ে সুপারের সাথে কথা বলতে যাই। এসময় কোন মারামারি হয়নি। ভারপ্রাপ্ত সুপারকে মারধরের বিষয়টি মিথ্যা বানোয়াট। এছাড়াও কামরুল হাসান ফকির ও উসমান গণি বকুলের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি 