মঙ্গলবার ● ২১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোটারদের অনাগ্রহ বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার প্রতি অনাস্থা
ভোটারদের অনাগ্রহ বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার প্রতি অনাস্থা
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ক্ষোভের সাথে বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার যে ধারা চালু হয়েছে তাতে আগামীতে হয়তো আনুষ্ঠানিকভাবে নির্বাচন নামক তামাশা আয়োজনেরও আর প্রয়োজন হবে না। রাজনৈতিক দল,নির্বাচনে অংশগ্রহনে ইচ্ছুক প্রার্থী ও ভোটারদের মধ্যে যে অনাগ্রহ তা এই একতরফা নির্বাচনের প্রতি দেশের মানুষের গভীর অনাস্থা ও অবিশ্বাসেরই বহিঃপ্রকাশ। বাস্তবে ভোটারেরা সরকার, সরকারি দল ও অকার্যকর নির্বাচন কমিশনের এই নির্বাচনী প্রহসনের প্রতি তাদের গণঅনাস্থা ও গণহতাশা নানাভাবেই জানিয়ে দিয়েছে।তিনি বলেন, সদ্য সমাপ্ত ১৬০ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪৪ জন যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, আর বিজয়ী ঘোষিত প্রায় সকল প্রার্থী যদি সরকার দলীয় হন তাহলে তাকে নির্বাচন বলার সুযোগ আছে কিনা দেশের মানুষের কাছে তাও এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুঃখজনক হচ্ছে সরকার ও সরকারি দল এই গণঅনাস্থার অর্থ বুঝতে পুরোপুরি অক্ষম।
বিবৃতিতে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় সংসদের উপনির্বাচনের নামে যে একতরফা কারবার চলছে বাস্তবে তা রাষ্ট্রীয় অর্থ ও সময়ের অপ্রয়োজনীয় অপচয় হয়ে দাঁড়িয়েছে।তিনি বলেন,নির্বাচনী আয়োজনের চেয়ে এখন সরকারি দলের নমিনেশন পাওয়াটাই গুরুত্বপূর্ণ। সরকারি দলের প্রার্থী মানেই পাশ।এ কারণে সরকারি দলের ভোটারেরাও আর কেন্দ্রে যেয়ে ভোট দেওয়া প্রয়োজন বলে মনে করেন না।তারাও জানেন যে,তারা কেন্দ্রে না গেলেও তাদের দলীয় প্রার্থীরাই বিজয়ী ঘোষিত হবেন।
তিনি বলেন, আর বিদ্যমান স্থানীয় সরকার নির্বাচনের সাথে প্রকৃতপ্রস্তাবে শক্তিশালী, গনতান্ত্রিক ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার কোন সম্পর্ক নেই।
বিবৃতিতে তিনি নির্বাচনের নামে একতরফা, ও তামাশাপূ্র্ণ এসব আয়োজনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। একই তিনি ভোটের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে গণসংগ্রাম জোরদার করতেও দেশবাসীর প্রতি আহবান জানান।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি 