বৃহস্পতিবার ● ১৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি সদর উপজেলা আহবায়ক কমিটি গঠন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি সদর উপজেলা আহবায়ক কমিটি গঠন
সংবাদ বিজ্ঞপ্তি :: আজ ১৫ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটির সদর হাসপাতাল এলাকার অস্থায়ী কার্যালয়ে রাঙামাটি সদর উপজেলা কমিটি গঠনের লক্ষে এমিলি চৌধুরীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জনগণের ভোট, ভাত ও মুক্তমত প্রকাশের অধিকার কায়েমে গণসংগ্রাম জোরদার করার লক্ষে এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাংগঠনিক রাজনৈতিক কর্মসূচি মেহনতি গণমানুষের কাছে তৃর্ণমুল পর্যায়ে পৌছানের লক্ষে আলোচনা করা হয়।
সভায় প্রাথমিকভাবে ১১ সদস্য বিশিষ্ট রাঙামাটি সদর উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি সদর উপজেলা কমিটির আহবায়ক এমিলি চৌধুরী, যুগ্ম আহবায়ক শিখা চাকমা ও রীতা চাকমা, সদস্য সচিব কাঞ্চনা চাকমা, সদস্য ছায়া রাণী চাকমা, রেমি চাকমা, আলো রাণী চাকমা, জেকি চাকমা, চম্পা চাকমা, বন্যা চাকমা ও কৃঞ্চা চাকমা।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটি মো. আবুল হাসেম, সাধারন সম্পাদক নির্মল বড়ুয়া মিলন ও সম্পাদক মন্ডলীর সদস্য জুঁই চাকমা প্রমুখ।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গঠনতন্ত্রের ধারা ১৬ মোতাবেক রাঙামাটি সদর উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহবায়ক কমিটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা, বালুখালী, জীবতলী, মগবান, কুতুকছড়ি, সাপছড়ি ইউনিয়ন ও রাঙামাটি শহর এলাকায় পার্টির সভ্যপদ প্রদানের মাধ্যমে পার্টির সদস্যদের সমন্বয়ে রাঙামাটি সদর উপজেলা পূর্ণাঙ্গ কমিটি আগামী তিনমাসের মধ্যে গঠন করে জেলা কমিটির নিকট জমা দিবেন।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি 