শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   বিপ্লবী কমরেড হাবিবুর রহমান আঙ্গুর আর নেই ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে ●   সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা ●   সময় তারেক রহমানের উপর এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দিন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও হরতাল কার্যক্রম স্থগিত ঘোষণা ●   জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন ●   জুঁই চাকমার নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   আমি প্রতিহিংসার রাজনীতি করিনা : জুঁই চাকমা ●   রাঙামাটি পৌর কর্তৃপক্ষ দিনের বেলায় ময়লা আবর্জনা পরিষ্কার না করে রাতের বেলায় যাতে ময়লা আবর্জনা পরিষ্কার করেন : জুঁই চাকমা ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ
ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

Daily Sonar Bangla
বুধবার ● ১৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় » শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পর ঝরে পড়া শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » জাতীয় » শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পর ঝরে পড়া শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
৬৯৫ বার পঠিত
বুধবার ● ১৫ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পর ঝরে পড়া শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

---বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন , শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পর এখন করোনার অতিমারীতে ঝরে পড়া বিপুল সংখ্যক শিক্ষার্থীদেরকে স্কুলে ফিরিয়ে আনা ও হাজার হাজার শিক্ষার্থীদের শিক্ষা জীবন রক্ষা করাই এখন এক বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, করোনা দূর্যোগে বিপর্যস্ত গরীব ও স্বল্প আয়ের পরিবারসমূহ ও তাদের পরিবারের শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদান করা গেলে এই ছাত্র- ছাত্রীদেরকে শিক্ষা জীবন থেকে ঝরে পড়া রোধ করা যেত।অর্থনৈতিক এই দুরাবস্থার কারণেই এই সময়কালে বাল্যবিবাহ ও শিশুশ্রম বৃদ্ধি পেয়েছে। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, করোনা মহামারী মোকাবেলায় প্রনোদনার নামে তেলের মাথায় তেল দেয়া হলেও শিক্ষার্থী তথা শিক্ষাখাতে বিশেষ কোন আর্থিক সসহযোগিতা প্রদান করা হয়নি। তিনি অনতিবিলম্বে ঝরে পড়া শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা ও তাদের শিক্ষাজীবন রক্ষায় সরকার ও শিক্ষা মন্ত্রণালয়কে জরুরী ভিত্তিতে বিশেষ পদক্ষেপ নেবার আহবান জানান।
একইসাথে তিনি অতিমারীতে বন্ধ হয়ে যাওয়া হাজার হাজার অপ্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেন চালু করতে এবং এর সাথে যুক্ত শিক্ষকদেরকে আর্থিক সহযোগিতা প্রদান করতেও সরকারের প্রতি দাবি জানান।
বিবৃতিতে তিনি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের পাঠদান, পরীক্ষা পদ্ধতি, সিলেবাস প্রভৃতি সংস্কারের উদ্যোগকে বহুল প্রত্যাশিত ইতিবাচক পদক্ষেপ হিসাবে আখ্যায়িত করে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণাংগ রূপরেখা জানা গেলেই এইসব ব্যাপারে মানুষ তাদের মতামত জানাতে পারবে।
তিনি বলেন,বিদ্যমান চরম বৈষম্যমূলক পাঁচ/ ছয় পদ্ধতির শিক্ষা পদ্ধতির পরিবর্তন না হলে, গোটা শিক্ষা ব্যবস্থায় সীমাহীন নৈরাজ্য ও বৈষম্য দূর করা না গেলে এবং
সর্বোপরি একবিংশ শতাব্দীর উপযোগী একমুখী, বিজ্ঞানমনস্ক, দেশজ প্রয়োজনের সাথে সংগতিপূর্ণ আধুনিক ও গুণগত শিক্ষা ব্যবস্থা চালু করতে না পারলে শেষ পর্যন্ত শিক্ষা পদ্ধতি সংস্কারের টোটকা কোন পদক্ষেপও বিশেষ কাজে আসবেনা।তিনি এইসব ব্যাপারে শিক্ষার সাথে সংশ্লিষ্ট এবং নাগরিকদের বিভিন্ন অংশের মতামত ও পরামর্শসমূহের ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপসমূহ নেবার আহবান জানান।





জাতীয় এর আরও খবর

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
তামাকমুক্ত প্রজন্ম গড়তে আইন শক্তিশালীকরণের তাগিদ বিশেষজ্ঞদের তামাকমুক্ত প্রজন্ম গড়তে আইন শক্তিশালীকরণের তাগিদ বিশেষজ্ঞদের
অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম কাজ হবে নিজেদের নিরপেক্ষতা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম কাজ হবে নিজেদের নিরপেক্ষতা নিশ্চিত করা
গোপালগঞ্জ রণক্ষেত্র : কারফিউ জারি গোপালগঞ্জ রণক্ষেত্র : কারফিউ জারি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে এনএসসি রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে এনএসসি
গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
ঢাকা সফররত চীনের কমিউনিস্ট পার্টি প্রতিনিধি দলের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক ঢাকা সফররত চীনের কমিউনিস্ট পার্টি প্রতিনিধি দলের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
অবিলম্বে গাজায় ইসরায়েলী গণহত্যা বন্ধ করতে হবে : গণতন্ত্র মঞ্চ অবিলম্বে গাজায় ইসরায়েলী গণহত্যা বন্ধ করতে হবে : গণতন্ত্র মঞ্চ

আর্কাইভ