মঙ্গলবার ● ২৭ মে ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » আত্রাইয়ে বাধার মুখে ভেঙে ফেলা হলো নির্মাণাধীন মাজার
আত্রাইয়ে বাধার মুখে ভেঙে ফেলা হলো নির্মাণাধীন মাজার
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে স্থানীয় আলেম উলামাদের বাধার মুখে বন্ধ হয়ে গেছে কথিত মাজার নির্মাণের কাজ।
অবশেষে মাজার নির্মাণকারীর উপস্থিতিতে নির্মণাধীন মাজারটি ভেঙে ফেলেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার আত্রাই-পতিসর সড়কের বাঁকা ডবলব্রিজ নামক স্থানে।
জানা যায়, ওই স্থানে একটি নিমগাছকে কেন্দ্র করে এলাকার কিছু সহজ সরল মানুষ মান্নত মানতে থাকে। জায়গাটি সরকারি হলেও সম্প্রতি ওই জায়গায় বাঁকা গ্রামের জনৈক লিটন (৪০) গত কয়েকদিন থেকে একটি কথিত মাজার নির্মাণের কাজ শুরু করেন।
এদিকে বিষয়টি জানতে পেরে আত্রাই ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে এক ঝাঁক আলেম আজ মঙ্গলবার সেখানে গিয়ে মাজার নির্মাণে বাধার সৃষ্টি করেন। পরে মাজার নির্মাণকারী লিটনকে ডেকে নিয়ে তার উপস্থিতি ও সম্মতিতে নির্মাণাধীন মাজারটি ভেঙে ফেলা হয়। এ সময় সংশ্লিষ্ট ইউপি সচিব জাহাঙ্গীর আলম খান, আত্রাই থানা পুলিশসহ অনেক লোকজন উপস্থিত ছিলেন।
মাজার নির্মাণকারী লিটন বলেন, আমি বিপদ আপদ থেকে মুক্তি পেতে মাজারটি নির্নাণ করছিলাম। তবে এটি যে ধর্মীয় শিষ্টাচার পরিপন্থি তা আমার জানা ছিল না। আত্রাই ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম বলেন, এখানে মাজার তৈরি হলে ধর্মপ্রাণ মুসলমান অনেক শরীয়ত গর্হিত কাজে জড়িয়ে পড়বেন। তাই আমরা এটি বন্ধ করে দিলাম।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন বলেন, সরকারী জায়গা দখল করে মাজার কেন কোন স্থাপনা নির্মাণ করা যাবেনা। তাই সংবাদ পেয়ে আমি সেখানে লোক পাঠিয়ে মাজার নির্মাণ বন্ধ করতে বলেছি।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে 