মঙ্গলবার ● ২৭ মে ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাবিপ্রবি’তে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক আলোচনা সভা
রাবিপ্রবি’তে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক আলোচনা সভা
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক এক আলোচনা সভা আজ মঙ্গলবার ২৭ মে ২০২৫ তারিখ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের সামগ্রিক আয়োজন করে জেলা তথ্য অফিস, রাঙ্গামাটি।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের বিনির্মাণ তরুণদের হাতেই নিহিত; এই তারুণ্যকে রিসেইপ তথা পুনর্গঠন করে জাতির জন্য রির্সোস হিসেবে গড়ে তুলতে হবে এবং তারা যদি হাতে হাত মিলিয়ে এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে তাহলে আমরা আবার একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতে পারি। তিনি আরো বলেন যে প্রত্যেক তরুণ যতক্ষণ না নিজেদের মধ্যে একটি নাসার মতো গবেষণা সংস্থা তৈরির স্বপ্ন দেখছে, ততক্ষণ পর্যন্ত তারুণ্যের জয় হবে না; বাংলাদেশে তারুণ্যের জয়জয়কার হবে সততা, দক্ষতা ও যোগ্যতা তৈরির মাধ্যমে। সততা, দক্ষতা ও যোগ্যতা এ প্যাকেজটি প্রত্যেকের মধ্যে থাকতে হবে তবেই তরুণরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে মূখ্য ভূমিকা রাখতে পারবে।
এ আলোচনা সভার সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের উপ-পরিচালক রাহুল বণিক; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এর কার্যালয় রাঙ্গামাটি-এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ আবু হুরাইরা আদর ও রাবিপ্রবি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাঈনুদ্দিন।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধার দাবি ওমেরা সিইও-র
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার 