শিরোনাম:
●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ২৫ মে ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » ফটিকছড়িতে ভূমি কার্যালয়ের সেবা মিলছে অনলাইনে
প্রথম পাতা » ছবি গ্যালারী » ফটিকছড়িতে ভূমি কার্যালয়ের সেবা মিলছে অনলাইনে
২১৪ বার পঠিত
রবিবার ● ২৫ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফটিকছড়িতে ভূমি কার্যালয়ের সেবা মিলছে অনলাইনে

--- মোহাম্মদ রফিকুল ইসলাম, ফটিকছড়ি :: চট্টগ্রামের ফটিকছড়িতে সকল ভূমি কার্যালয়ের সেবা কার্যক্রম এখন অনলাইনে। জমি নিবন্ধন, নামজারি, রসিদ, খাজনাসহ অনেক কাজই করা যাচ্ছে এখন ঘরে বসে।
এসব সুযোগ-সুবিধা নিয়ে রবিবার ২৫ মে থেকে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫’ শুরু হয়েছে।
এবারের প্রতিপাদ্য ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’। এই শ্লোগানে সকালে উপজেলা ভূমি কার্যালয় থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে মেলা শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী এর নেতৃত্ব দেন। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় চলছে এ মেলা।
মেলায় নির্ধারিত স্টলে বসে করা যাচ্ছে ই-নামজারির আবেদন। কোনো ধরনের হয়রানি ছাড়াই হচ্ছে জমির খতিয়ান। পাওয়া যাচ্ছে মৌজার ম্যাপ এবং খতিয়ানের সার্টিফায়েড কপি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, ‘আমাদের লক্ষ্য ভূমি কার্যালয়ে মানুষের যাতায়াত কমানো। ঘরে বসেই যেন সবাই নাগরিক সেবা পায় সে ব্যবস্থা করা। এছাড়া লোকজনের হয়রানী বন্ধে উদ্যোগ নেওয়া। এখন থেকে আরো গতি ফিরবে ভূমি কার্যালয়ের সকল সেবায়।’
ভূমি কার্যালয়ের সংশ্লিষ্টরা জানান, মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন ভূমি উন্নয়ন কর দিতে। এই জন্য বর্তমানে অনলাইনে খাজনা দেওয়ার সুবিধা করা হয়েছে। গত দুই বছর ধরে আশানুরূপ সাঁড়া পাওয়া গেছে।
নারায়ণহাট বাজারের বাসিন্দা মো. নাজিম উদ্দিন বলেন, ‘ইউনিয়ন ভূমি কার্যালয়ে এসেছি খাজনা দিতে। জমির নামজারির খতিয়ান নিয়ে ভোগান্তি ছাড়াই সহজে দিতে পেরেছি। সরকার বাহাদুরকে ধন্যবাদ জানাই।’
লেলাং ইউনিয়নের বাসিন্দা মো. শাহীন বলেন, ‘ভূমি কার্যালয়ে ডিজিটালাইজেশনের সুযোগ সৃষ্টি হওয়ায় এখন সবকিছু অটো করার সুযোগ পাচ্ছি। আশা করছি সরকার আরো দ্রুত কাজ সম্পাদনে জোর দেবে।’
নাজিরহাট ইউনিয়ন ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোকতার হোসেন বলেন ‘ভূমিতে সব কাজ স্বয়ংক্রিয় হয়েছে। আগে খাজনা দাখিল-খারিজ করতে অনেক ভোগান্তিতে পড়তে হতো। এখন আর কোন ভোগান্তিতে পড়তে হয়না। সেবার মাধ্যমে খুব সহজে করা যাচ্ছে। আমরাও সেবা দিয়ে যাচ্ছি।’

খিড়কির আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী উদযাপন

ফটিকছড়ি :: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও অভিনয় শিল্পী সমন্বয় সংগঠন খিড়কির আয়েজনে
এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি কণ্ঠ শিল্পী এফ. এ নয়ন চৌধুরীর সভাপতিত্বে ও গীতিকার মোস্তাফা সাগরের সঞ্ঝালনায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কন্ঠ শিল্পী আলাউদ্দিন তাহের।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গীতিকার মাসুদ খান খোকন, গীতিকার হারুন অর রশিদ হারুন,ক্রীড়া সম্পাদক এম এইচ জাব্বার,অভিনেতা আইয়ুব মাহামুদ,উজ্জ্বল দাশ সহ সংগঠনের নেতৃবৃন্দ ।
সভায় বক্তারা কবীর কর্মময় জীবনের উপর আলোকপাত করেন।
আলোচনা শেষে নজরুল সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আল্লাউদ্দিন তাহেরসহ খিড়কি সংগঠনের শিল্পীবৃন্দ।

চা বাগানকে ঘিরে ফটিকছড়িতে পর্যটন স্পট গড়ে তোলা সম্ভব

ফটিকছড়ি :: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন,আপনারা সম্ভাবনাময় ফটিকছড়ি নিয়ে বেশি বেশি লিখুন। পর্যটনের অপার সম্ভাবনাময় একটি উপজেলা এই ফটিকছড়ি। এখানে অনেক চা ও রাবারবাগান রয়েছে। এসব চা বাগানকে ঘিরে এখানে পর্যটন নগরী গড়ে তোলা সম্ভব। চা বাগান থাকার কারণে যদি হবিগঞ্জে পাঁচ তারকা হোটেল হতে পারে তাহলে ফটিকছড়িতে কেন হবে না? সাংবাদিকরা যদি এখানকার পর্যটনের সম্ভাবনাকে সংবাদপত্রে জোরালোভাবে তুলে ধরে তাহলে আমি মনে করি ফটিকছড়িতে এমন পাঁচ তারকা হোটেল গড়ে উঠবে।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় ফটিকছড়ি সরকারি কলেজ মার্কেটে অবস্থিত ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,সাংবাদিকরা জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সাহসিকতার সাথে তারা জাতির সামনে সত্যটা তুলে ধরেছে। তবে কিছু কিছু সাংবাদিক ফ্যাসিস্ট হাসিনার দালালি করেছে। যারা তেলবাজি করেছে আজ তারা পালিয়ে বেড়াতে হচ্ছে। কারণ তারা জাতিকে মুখ দেখাতে পারছে না।
সাংবাদিকরা অতীতেও জাতির সামনে সত্যটা তুলে ধরেছে। আশা করবো বর্তমানেও যা সত্য তা তুলে ধরবেন। রাজনীতিবিদদের আস্থার ঠিকানা সাংবাদিক ও প্রেসক্লাব। রাজনীতিবিদরা সাংবাদিকদের কাছে নিরাপদ মনে করেন।
এসময় উপস্থিত ছিলেন,বি এন পি নেতা মহিউদ্দিন আজম তালুকদার,মোহাম্মদ নাছির উদ্দিন,নাজিম উদ্দিন শাহীন,
উপজেলা প্রেসক্লাব সভাপতি আহমদ আলী চৌধুরী, সাধারন সম্পাদক সোলাইমান আকাশ, সিনিয়র সহ-সভাপতি এস এম আক্কাছ, ইকবাল হোসেন মঞ্জু, এনামুল হক, আবসার নূরী, সালাহউদ্দিন জিকু, ইউসুফ আরফাত, মো. জিপন উদ্দিন,ওবাইদুল আকবর রুবেল প্রমুখ।





ছবি গ্যালারী এর আরও খবর

অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন

আর্কাইভ