শিরোনাম:
●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » বিভক্তি বিভাজনের পাঁয়তারাকে রুখে দিতে হবে
প্রথম পাতা » ছবি গ্যালারী » বিভক্তি বিভাজনের পাঁয়তারাকে রুখে দিতে হবে
২৮৬ বার পঠিত
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিভক্তি বিভাজনের পাঁয়তারাকে রুখে দিতে হবে

--- আজ ৩০ জুন ২০২৫, সোমবার বেলা ১১টায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে এবং ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড আবু ইউসুফ সেলিম এর সঞ্চালনায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐকমত্য কমিশন এর কার্যক্রম অগ্রগতি, নির্বাচন প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থী-জনতার দীর্ঘ গণসংগ্রাম -গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দীর্ঘ সময় দেশের ক্ষমতা আঁকড়ে রাখা স্বৈরাচারকে হটিয়ে যে বাংলাদেশ পেয়েছি তার গণতান্ত্রিক অভিযাত্রার পথ অক্ষুণ্ণ রাখতে হবে। ব্যক্তি, গোষ্ঠী বা কোটারীগত স্বার্থে কোনভাবেই গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবেনা। বিভক্তি বিভাজনের পাঁয়তারাকেও রুখে দিতে হবে।

গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সকলের মতামতের ভিত্তিতে গোটা রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে ঐকমত্য প্রতিষ্ঠায় গণতন্ত্র মঞ্চ আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এই ব্যাপারে জাতীয় ঐকমত্য কমিশনের প্রচেষ্টাকে আমরা স্বাগত জানিয়ে এই উদ্যোগের সাথে থাকছি, তাকে সহায়তা করে আসছি। আশা করি এই জুলাই মাসের মধ্যেই আমরা ন্যুনতম ঐক্যের ভিত্তিতে জুলাই সনদ গ্রহণ করতে পারব, যা দেশের গণতান্ত্রিক উত্তরণে মাইলফলক হিসাবে ভূমিকা রাখবে।

নেতৃবৃন্দ কুমিল্লায় একজন নারীকে নির্যাতন ও তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়াকে চরম অপরাধ ও চূড়ান্ত বিকৃতি হিসাবে উল্লেখ করেন। এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য ধর্ষক তার সহযোগিদের যথাযথ বিচারের আওতায় আনার দাবি জানান।

জুলাই অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার, নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রযাত্রায় গণতন্ত্র মঞ্চের ত্যাগ, অবস্থান, প্রত্যাশা দেশবাসীর কাছে তুলে ধরতে, জুলাই-আগস্ট কর্মসূচি ঘোষণা করতে আগামী ৩ জুলাই সকাল ১০.৩০ এ তোপখানা রোড এ নাগরিক ঐক্য কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছে গণতন্ত্র মঞ্চ।

পরিচালনা পরিষদের এই সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এড হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক কবীর হাসান, সাকিব আনোয়ার, গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, বিপ্লবী ওয়াকার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, ভাসানী জনশক্তি পার্টির মুখপাত্র মোঃ আবদুল কাদের, কেন্দ্রীয় কমিটি সদস্য মো: আমিনুল ইসলাম সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র কেন্দ্রীয় কমিটি সদস্য কামরুল আহসান অপু।





ছবি গ্যালারী এর আরও খবর

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে

আর্কাইভ