শিরোনাম:
●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ২৪ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ » রাউজানে দুর্ধর্ষ ডাকাতি
প্রথম পাতা » অপরাধ » রাউজানে দুর্ধর্ষ ডাকাতি
৪০৬ বার পঠিত
শনিবার ● ২৪ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে দুর্ধর্ষ ডাকাতি

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটছে।
গত (২২ মে-২০২৫) বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শেখপাড়া গ্রামে হাজী সোলেমানের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এই ডাকাতির ঘটনায় হাজী সোলেমান ও তার ভাই মৃত আবুল কালামের পরিবারের নারী সদস্যদের মারধর করে দুই পরিবার হতে ৬ভরি স্বর্ণালঙ্কার, নগদ একলাখ ৪টাকা, ২টি স্মার্ট ফোন ও একটি বাটন মোবাইল লুট করে নিয়ে যায় ডাকাত দল।
শুক্রবার (২৩-মে) বিকালে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়ার নির্দেশে চুয়েট ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ডাকাতির বিষয়ে প্রতিবেদককে নিশ্চিত করেন।
ভুক্তভোগী পরিবারের সদস্য জাহেদুল ইসলাম ইমরুল বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে সিঁড়ি ঘরের চালের টিন কেটে ডাকাত দল ঘরে প্রবেশ করে শয়ন কক্ষের দরজা ভেঙে আমার বাবা ও চাচীকে হাত-পা বেঁধে ফেলে। নগদ টাকা ও স্বর্ণালঙ্কারের জন্য আমার স্ত্রী ও আমার চাচাত বোনকে আঘাত করে। আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়। তারা আমার স্ত্রী ও চাচীর ৬ ভরি স্বর্ণালঙ্কার, আমাদের নগদ ৪ হাজার টাকা ও আমার চাচীর নগদ প্রায় ১ লাখ টাকা এবং ৩টি মোবাইল নিয়ে যায়। আমি শহরে জব করি। গতকাল ছিল আমার নাইট শিফট। পরিবারে আমার বৃদ্ধ বাবা ছাড়া আর কোন পুরুষ নেই। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তবুও মামলার প্রস্তুতি নিয়েছি।
ভুক্তভোগী পরিবারের সদস্য আয়শা বেগম বলেন, ডাকাত দলের কয়েকজন সদস্য ঘরে ঢুকে আমাকে চাবি দিতে বলে। হঠাৎ ঘুম ভেঙে দেখি কয়েকজন যুবক। তারা আমাকে চুপ থাকতে বলেন। আমাকে বলেন, আমরা মেহমান এসেছি। টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার সব দিয়ে দাও। আমরা ইনফরমেশন নিয়ে এসেছি। তখন তারা আমার হাত-পা বেঁধে ফেলে। আমার মেয়েকেও মারধর করে। তারা সারা ঘরে ছড়িয়ে পড়ে। কিছু ডাকাত। আমার ভাসুরের ঘরে ঢুকে তাদেরও মারধর করে।
তিনি আরো বলেন, আমার স্বামী নেই। আমার ছেলেও নেই। আমি ও আমার মেয়েদের সংসার খরচের শেষ সম্বল যা ছিল তা নিয়ে গেছে।
স্থানীয় মসজিদের ইমাম মাওলানা শিহাব উদ্দিন বলেন, আমি মসজিদে আজান দিতে এসে দেখি বেশ কিছু তরুণ-যুবক দৌড়ে পালাচ্ছে। আমি টর্চ লাইট মারলে তার বিলে নেমে দক্ষিণে গুচ্ছ গ্রামের দিকে পালিয়ে যায়। পার্শ্ববর্তী গরুর খামারের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার ভোর ৪টা ২৩ মিনিটে ১১-১২ জনের একটি তরুণ-যুবকের দল দেশীয় অস্ত্র -বস্তা ও নানা সরঞ্জাম নিয়ে ডাকাতি করে বের হয়ে দৌড়ে দেওয়ানপুর সড়ক দিকে পালাচ্ছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ভুক্তভোগী পরিবার এখনও কোন অভিযোগ করে নি। তবুও ইতোমধ্যে আমরা বিভিন্ন আলামত ও তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি। লুট করে নিয়ে যাওয়া মোবাইলটা আজ শুক্রবার আড়াইটা পর্যন্ত চালু ছিল। আমরা কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করেছি। রাতে ব্যাপকভাবে অভিযান পরিচালনা করা হবে বলে জানান।

রাউজানে ব্যবসায়ীর পিকআপ চুরি

রাউজান :: চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া থেকে রাতের আঁধারে এক ব্যবসায়ীর পিক আপ চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে নোয়াপাড়া ১নম্বর ওয়ার্ডের সেলিম মেনশনের সামনে থেকে পিকআপটি (চট্টমেট্রো-ন-১১-৭৪৭৩) চুরি হয়। ভোক্তভোগী ব্যবসায়ী মো. শওকত ওসমান বাদী হয়ে গতকাল ২২ মে রাউজান থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ ও ব্যবসায়ীর ভাষ্যমতে জানা যায়, প্রতিদিনের মত তার ড্রাইভার ঘটনার দিন সকালে গাড়ি নিয়ে বের হন এবং রাতে দিকে বাড়িতে রেখে চলে যান। পরে রাতেই কোন এক সময়ে চোরের দল বাড়ির গেইটের ভেতর থেকে কৌশলে গাড়িটি চুরি করে। সিসিটিভির ফুটেজে দেখা যায় বাড়ির গেইট খোলা থেকে শুরু করে গাড়ি বের করা পর্যন্ত মাত্র কয়েক মিনিট সময় নেয় চোর। গাড়ি এবং গেইটের চাবী নির্দিষ্ট হওয়ায় গাড়ি চালানো সংশ্লিষ্ট ব্যক্তি এতে জড়িত থাকতে পারে বলে মনে করছেন অনেকেই। বিষয়টি অভিযোগেও উল্লেখ করেন ঐ ব্যবসায়ী। ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই সাদ্দাম হোসাইন বলেন, আমরা চোরকে সনাক্ত করতে কাজ করছি। এবিষয়ে তদন্ত চলামান আছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।





অপরাধ এর আরও খবর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা

আর্কাইভ