বুধবার ● ২১ মে ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসলামী আন্দোলন এর রাঙামাটি শাখার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ইসলামী আন্দোলন এর রাঙামাটি শাখার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
![]()
রাঙামাটি :: আজ ২১ মে’২০২৫ বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাসিম উদ্দীন এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা ওমর ফারুক সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে জেলা উপজেলা দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মাদ জান্নাতুল ইসলাম ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতী মোস্তাফা কামাল।
বক্তরা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো সাময়িক আবেগ বা কৌশলনির্ভর সংগঠন নয়, বরং এটি একটি চিন্তাধারামূলক, আদর্শভিত্তিক ও ত্যাগ-সংগ্রামনির্ভর কাফেলা। এ কাফেলার কর্মীরা কেবল কর্মী নয়- তারা আদর্শের ধারক ও বাহক।
একজন কর্মী কেবল আবেগনির্ভর হলে চলে না; তাকে হতে হয় জ্ঞানসম্পন্ন, চিন্তাশীল ও সুস্পষ্ট দৃষ্টিভঙ্গির অধিকারী। ইসলামী আন্দোলনের দর্শন, সমাজ বাস্তবতা, বিপরীত ধারার চক্রান্ত, ইসলামবিদ্বেষী মিডিয়া ও সংস্কৃতির মোকাবেলায় প্রয়োজন পরিপক্বতা ও দিকনির্দেশনা— যা অর্জিত হয় কাঠামোবদ্ধ তারবিয়াতের মাধ্যমে।
ইসলামী আন্দোলনের ইতিহাস ত্যাগ ও কুরবানির ইতিহাস। যারা দুনিয়াবি স্বার্থের ঊর্ধ্বে উঠে ইসলামের বিজয়ের জন্য আত্মনিয়োগ করতে চান, তাদের মধ্যে চাই সংগ্রামী মনোভাব ও আত্মত্যাগের চেতনা। তারবিয়াত একজন কর্মীর ভেতর সেই জিহাদি মানসিকতা ও আত্মোৎসর্গের অনুভব জাগিয়ে তোলে।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক মৃধা, সহ-সভাপতি এড.পারভেজ তালুকদার, সহ-সভাপতি মাওঃ নুর হোসেন, সহ-সভাপতি একেএম ইসরাইল সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।




হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা
ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা 