শিরোনাম:
●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ২১ মে ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
২৮৬ বার পঠিত
বুধবার ● ২১ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি

--- জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার আনছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত আচরণবিধিতে প্রার্থীদের প্রচারণা ইসির সরাসরি তত্ত্বাবধানে রাখার পাশাপাশি দলের কাছ থেকে প্রত্যয়নপত্র গ্রহণ বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে ভোটকেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) নেতৃত্বে গঠিত জেলা কমিটিও বাতিল করা হয়েছে।
বুধবার ২১ মে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইসির পঞ্চম কমিশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, ২০২৫ সালের জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য আচরণবিধি এবং ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা সংক্রান্ত দুটি নীতিমালার খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কমিটি আরও পর্যালোচনার মাধ্যমে এসব নীতিমালার চূড়ান্ত রূপ নির্ধারণ করবে।
সানাউল্লাহ জানান, নতুন আচরণবিধিতে ইসির তত্ত্বাবধানে প্রচারণা, সোশাল মিডিয়া ব্যবস্থাপনা, দল ও প্রার্থীর প্রত্যয়নপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতাসহ বেশ কয়েকটি নতুন দিক অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ইভিএম বাদ দেওয়ায়, সেই সংশ্লিষ্ট সব বিষয় বাতিল করা হয়েছে।
ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে ইসির নিজস্ব কর্মকর্তা এবং অবকাঠামো ব্যবহার করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। এর ফলে পূর্বের ডিসি-এসপিদের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করা হয়েছে, যা নিয়ে অতীতে রাজনৈতিক প্রভাব ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল।
ইসি সূত্র জানায়, নীতিগত অনুমোদনের পর খসড়াগুলো চূড়ান্ত হলে প্রয়োজনীয় গেজেট প্রকাশ করা হবে। তবে সংস্কার কমিশনের সুপারিশ এবং সংশোধনী অন্তর্ভুক্তির প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত গেজেট প্রকাশ অপেক্ষায় থাকবে।
এই সিদ্ধান্তগুলো নির্বাচন ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও ইসির পূর্ণ নিয়ন্ত্রণাধীন করতে সহায়ক হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ