মঙ্গলবার ● ২০ মে ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ঈশ্বরগঞ্জে ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
ঈশ্বরগঞ্জে ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান-এর সাথে স্থানীয় সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও সকল সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি বিশ্বাস করি, একটি এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনস্বার্থে কাজ করতে গিয়ে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ একান্ত প্রয়োজন।
তিনি আরও বলেন, প্রশাসনের কোনো অনিয়ম বা দুর্নীতি হলে সাংবাদিক বন্ধুরা অবশ্যই জানাবেন। আমি সরাসরি ব্যবস্থা নেবো। স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মানসিকতা নিয়েই আমি কাজ করতে এসেছি।
সভায় উপস্থিত সাংবাদিকগণ উপজেলা প্রশাসনের সঙ্গে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং এলাকার সমস্যা, উন্নয়ন চাহিদা ও নাগরিক সুবিধা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি ইকবাল হোসাইন, অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু, নীলকণ্ঠ আইচ মজুমদার, কোষাদক্ষ্য রুহুল আমিন রিপন, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, সেলিম মন্ডল, উবায়দুল্লাহ রুমি, আরিফুল ইসলাম, জাহিদ হাসান, ইসহাক আহমেদ, আজিজুল হাই সোহাগ, ফয়সাল আহমেদ প্রমুখ।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 