শনিবার ● ১০ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে নারিকেল গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
ঈশ্বরগঞ্জে নারিকেল গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নারিকেল গাছ থেকে পড়ে ইয়াসিন আরাফাত (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনাটি ঘটেছে ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ইয়াসিন আরাফাত ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ও দত্তপাড়া এলাকার আবদুল মতিনের ছেলে। চার ভাই বোনের মধ্যে সে ছিল তৃতীয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে নিজ বাড়ির পাশের একটি নারিকেল গাছ থেকে ডাব পাড়তে ওঠে আরাফাত। এসময় পা পিছলে পড়ে সে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরদিন শনিবার (১০ মে) দুপুর ২টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে ঈশ্বরগঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয়। ঘটনার খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, “পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”




সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা 