শিরোনাম:
●   দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু ●   জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে ●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় » জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার এখন পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে : মির্জা ফখরুল
প্রথম পাতা » জাতীয় » জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার এখন পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে : মির্জা ফখরুল
৬০৪ বার পঠিত
মঙ্গলবার ● ৭ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার এখন পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে : মির্জা ফখরুল

ছবি : সংবাদ সংক্রান্ত বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার ৭ সেপ্টেম্বর দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘সম্প্রতি সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারে উন্মত্ত হয়ে উঠেছে। গতকালও বিরোধী দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতার করা হয়। এর আগে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী নেতৃত্বকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে এবং নেতাকর্মীদের মনোবল ধ্বংস করতেই বর্তমান ফ্যাসিস্ট সরকার বিএনপি এবং বিরোধী দলের নেতাদের গ্রেফতার করছে।’
তিনি বলেন, ‘জুলুমবাজ সরকারের দমন-নিপীড়নে জাতীয়তাবাদী শক্তিসহ বিরোধী নেতাকর্মীরা গ্রেফতারের ভয়ে ভীত নয়, বরং আরও বলীয়ান হয়ে বর্তমান ভোটারবিহীন শাসকগোষ্ঠীর দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠবে। সরকারের কোনো গণভিত্তি নেই। সরকারের দুঃশাসন, দুর্নীতি, দমন-নিপীড়নে দেশবাসী অতিষ্ঠ। রাজনীতি, নির্বাচন ও প্রশাসনকে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করতে গিয়ে সরকার রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রকেই গুম করে ফেলেছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থতা এবং সর্বোপরি করোনা মহামারির ভয়াবহ দুঃসময়ে জনগণের কল্যাণে কাজ না করার ফলে সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সরকারের বিরুদ্ধে জনরোষ সৃষ্টি হয়েছে। জনরোষ থেকে নিজেদের রক্ষা এবং আন্দোলন ও পতনের ভয়ে ভীত হয়ে তাদের ভয়ঙ্কর ক্রুদ্ধতার বিষাক্ত ছোবল গিয়ে পড়ছে বিরোধী নেতাকর্মীদের ওপর। বর্তমান ফ্যাসিস্ট সরকার জুলুম-নির্যাতন, গ্রেফতার, হামলা-মামলা, হত্যা, গুমসহ সন্ত্রাসের পথকেই ক্ষমতা আঁকড়ে রাখার অবলম্বন হিসেবে বেছে নিয়েছে। নিজেদের ব্যর্থতা, অযোগ্যতা, অদক্ষতা এবং দেশের প্রকৃত চিত্র ও সমস্যা আড়াল করতে অহেতুক নতুন নতুন বিতর্ক সৃষ্টি করছে।’
তিনি বলেন, ‘জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার এখন পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে। এমন দুর্বিষহ পরিস্থিতিতে সরকারের উন্মত্ত আচরণ প্রতিহত করতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতারের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তাদের বিরদ্ধে বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।’





জাতীয় এর আরও খবর

খাদ্যপ্যাকেটে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর দাবি খাদ্যপ্যাকেটে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর দাবি
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
তামাকমুক্ত প্রজন্ম গড়তে আইন শক্তিশালীকরণের তাগিদ বিশেষজ্ঞদের তামাকমুক্ত প্রজন্ম গড়তে আইন শক্তিশালীকরণের তাগিদ বিশেষজ্ঞদের
অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম কাজ হবে নিজেদের নিরপেক্ষতা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম কাজ হবে নিজেদের নিরপেক্ষতা নিশ্চিত করা
গোপালগঞ্জ রণক্ষেত্র : কারফিউ জারি গোপালগঞ্জ রণক্ষেত্র : কারফিউ জারি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে এনএসসি রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে এনএসসি
গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
ঢাকা সফররত চীনের কমিউনিস্ট পার্টি প্রতিনিধি দলের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক ঢাকা সফররত চীনের কমিউনিস্ট পার্টি প্রতিনিধি দলের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক

আর্কাইভ