সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা নবীন দলের পরিচিতি সভা
নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা নবীন দলের পরিচিতি সভা
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা নবীন দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টায় আহার রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নবীন দলের আহ্বায়ক শাহীনুল রহমান কাঞ্চন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোঃ মামুন মিয়া (মাছুম)।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা উত্তর নবীন দলের সভাপতি মোঃ আশিক আহাম্মেদ। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দেশের প্রতিটি উপজেলায় সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে কার্যকর ভূমিকা রাখার এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা নবীন দলের সাধারণ সম্পাদক সালেহ্ সিদ্দীক নাসিম, সহ-সভাপতি মোঃ আতাউর রহমান ফেরদৌস, মোঃ এবাদুল ইসলাম রানা, দপ্তর সম্পাদক মোঃ আওয়াল হোসেন কনু। ঈশ্বরগঞ্জ উপজেলা নবীন দলের যুগ্ম-আহ্বায়ক মোঃ শামীম মিয়া, তারেক, জাহিদুর রহমান, আব্দুল্লাহ আল ইমরান, হাবিবুর রহমান হাবিব, মোঃ রবিন হোসাইন, মোঃ কাজী হুযাইফা, শামছুর রহমান তনয়, মোঃ বায়োজিদ মিয়া, মোঃ জুয়েল মিয়া, মোঃ আবুল খায়ের, সদস্য রাকিব মিয়া, মোঃ জাকারিয়া হোসাইন, মোঃ রাজন মিয়া, মোঃ আব্দুল্লাহ আল রুমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু
জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে
স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা 